পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

শিল্পমন্ত্রীর উদ্বোধনের এক ঘণ্টা পর মোবারকগঞ্জ চিনিকল বন্ধ

ঝিনাইদহ: শিল্পমন্ত্রীর উদ্বোধনের এক ঘণ্টা পরই বন্ধ হয়ে গেল ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকল (মোচিক)।

উদ্বোধনের এক ঘণ্টা পর টারবাইনের (মিলহাউজ) যান্ত্রিক ত্রুটির কারণে মোচিক বন্ধ ঘোষণা করা হয়। এদিকে দক্ষ শ্রমিক না থাকায় আট ঘণ্টা পরও মিলটি সচল করতে পারেনি মোচিক কর্তৃপক্ষ।

শুক্রবার সকাল সাড়ে ১১টায় ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলের ২০১৪-১৫ আখ মাড়াই মৌসুম উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু।

মোবারকগঞ্জ চিনিকলের কারখানা ব্যবস্থাপক নওশের উজ্জামান জানান, দুপুর ১২টার পর মিলটি বন্ধ হওয়ার পর এখনো পর্যন্ত জানা যায়নি কেন ব্রেক ডাউন হয়েছে। তবে প্রাথমিকভাবে জানা গেছে টারবাইন মিল হাউজের মধ্যে আখ মাড়াইয়ের একটি রোলার ভেঙে গেছে।

তিনি আরো জানান সম্প্রতি বছরগুলোতে দক্ষ শ্রমিকরা অবসরে যাওয়ায় দক্ষ শ্রমিকের অভাব রয়েছে। যে কারণে মিলটি সচল করা সম্ভব হচ্ছে না। এছাড়া মিলটি চালু করার জন্য রাতেই অবসরপ্রাপ্ত দক্ষ শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তবে মিলটি কখন চালু করা সম্ভব হবে তাও বলতে পারছে না দায়িত্বরত কর্মকর্তারা।

সাধারণ শ্রমিকরা অভিযোগ করেন চলতি মাড়াই মৌসুমের আগে জৈষ্ঠতা উপেক্ষা করে মিল কর্তৃপক্ষ ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ঘুষ বাণিজ্যের মাধ্যমে এক শ্রমিককে টারবাইন (মিলহাউজ) এ ফোরম্যান হিসেবে নিয়োগ দেয়। যার কারণেই মিলের শুরুতেই যন্ত্রপাতি ঠিকমতো সেটআপ না হওয়ায় এই সমস্যা হয়েছে। এ রিপোর্ট পাঠানো পর্যন্ত মিল এখনো সচল করতে পারেনি কর্তৃপক্ষ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

শিল্পমন্ত্রীর উদ্বোধনের এক ঘণ্টা পর মোবারকগঞ্জ চিনিকল বন্ধ

আপডেট টাইম : ০৬:৫০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০১৪