অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

নেত্রকোনায় বিকাশ এজেন্টকে গুলি করে ৩ লাখ টাকা ছিনতাই

নেত্রকোনা: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বিকাশ এজেন্ট মো. এনামুল হককে (৩৮) গুলি করে তিন লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার পৌর এলাকার সাউদপাড়ায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মো. এনামুল হককে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, কেন্দুয়া উপজেলার আইথর গ্রামের তৈয়ব আলীর ছেলে এনামুল হক বৃহস্প্রতিবার রাতে কেন্দুয়ার বিভিন্ন বিকাশ এজেন্ট থেকে টাকা কালেকশন করে রিকসাযোগে বাড়ি ফেরার পথে রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে পৌর এলাকার সাউদপাড়া নামক স্থানে পৌঁছলে একটি মোটরসাইকেলযোগে ছদ্মবেশী দুই দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ডগুলি ছুড়ে। গুলিবিদ্ধ হয়ে বিকাশ এজেন্ট মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা তার হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এনামুলের বুকে ও পেটে তিনটি গুলি বিদ্ধ হয় বলে পারিবারিক সূত্র জানায়।

এনামুলের ভাগিনা ব্যবসায়ী ওয়াসিম জানান, ব্যাংক ও বিভিন্ন এজেন্টের দোকান থেকে প্রায় তিন লাখ টাকা কালেকশন করে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।

শুক্রবার সন্ধ্যা ৬টায় কেন্দুয়া থানার ওসি অভিরঞ্জন দেবের অফিসিয়াল মোবাইল ফোনে একাধিকবার কল দেয়ার পরেও রিসিভ না করায় তাকে পাওয়া যায়নি।

পুলিশ সুপার মো. জাকির হোসেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে গ্রেফতার করা হবে। তবে দুর্বৃত্তদের পরিচয় জানা সম্ভব হয়নি।”

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

নেত্রকোনায় বিকাশ এজেন্টকে গুলি করে ৩ লাখ টাকা ছিনতাই

আপডেট টাইম : ০৬:৫৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০১৪