অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী Logo আজ পবিত্র ঈদুল ফিতর Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল

লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের গুলিতে আ. লীগ নেতা গুলিবিদ্ধ : সড়ক অবরোধ

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সন্ত্রাসীদের গুলিতে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক হোসেন গুলিবিদ্ধ হয়েছেন।

এ ঘটনার প্রতিবাদে লক্ষ্মীপুর-চৌমুহনী আঞ্চলিক মহাসড়কের চন্দ্রগঞ্জ বাজার এলাকায় রাস্তায় টাওয়ার জ্বালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা প্রায় ২ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে।

শনিবার দুপুরে সদর উপজেলার লতিফপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় গুলিবিদ্ধ ফারুক হোসেনকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হসাপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

আওয়ামী লীগ নেতারা জানায়, আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন সকালে সদর উপজেলার লতিফপুর এলাকার নিজ বাড়ি থেকে চন্দ্রগঞ্জ বাজারে আসার পথে মোস্তফা মিয়ার দোকানের সামনে পৌঁছায়। তখন সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। এতে ফারুক হোসেন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে।

এদিকে ঘটনার প্রতিবাদে লক্ষ্মীপুর-চৌমুহনী আঞ্চলিক মহাসড়কের চন্দ্রগঞ্জ বাজার এলাকায় রাস্তায় টাওয়ার জ্বালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা প্রায় ২ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়ক থেকে নেতাকর্মীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে এ ঘটনার জন্য পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বিএনপি সমর্থিত সোলাইমান উদ্দিন জিসান বাহিনীর সন্ত্রাসীদেরকেই দায়ী করছেন চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নিজাম উদ্দিন।

তিনি বলেন, ফারুক হোসেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দলীয় কর্মকা- চালিয়ে যাচ্ছেন। সকালে জিসান ও তার বাহিনীর সন্ত্রাসীরা ফারুক হোসেনকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। মুমূর্ষূ অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার সাথে জড়িত জিসান ও তার বাহিনীর সন্ত্রাসীদের গ্রেফতার করার দাবি জানান তিনি।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের গুলিতে আ. লীগ নেতা গুলিবিদ্ধ : সড়ক অবরোধ

আপডেট টাইম : ০২:১৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০১৪