পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

কক্সবাজারে মানব পাচারকারীদের হামলায় ৪ বিজিবি সদস্য আহত

কক্সবাজার : কক্সবাজারের রেজুনদীর মোহনাস্থ বিজিবি’র বিশেষ চেকপোস্টে চিহ্নিত মানব পাচারকারিদের হামলায় চার বিজিবি সদস্য আহত হয়েছে।

শনিবার সন্ধ্যা ৭ টার দিকে উখিয়া-রামু উপজেলার মধ্যবর্তী উখিয়ার সোনাপাড়া এলাকার আবু তাহের ও আবুল কালামের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে।

এ ব্যাপারে ৬০ জনের বিরুদ্ধে রামু থানায় মামলা করেছে বিজিবি। প্রত্যক্ষদর্শী ও বিজিবি সূত্র জানিয়েছে, রেজুনদীর মোহনায় স্থাপিত মানবপাচার রোধে বিজিবির বিশেষ চেকপোস্টে একটি সিএনজি ট্যাক্সি থামিয়ে তল্লাশি চালায় বিজিবি সদস্যরা। ওই ট্যাক্সিতে ছিল প্রশাসনের তালিকাভুক্ত মানবপাচারকারী সোনাপাড়া এলাকার আবু তাহের ও আবুল কালাম।

তল্লাশির কিছুক্ষণ পর এ ২ জনের নেতৃত্বে কিছু লোক বিজিবি চেকপোস্টে এসে হামলা চালায়। এসময় চার বিজিবি সদস্য আহত হয়।

এছাড়া চেকপোস্টটির কিছু অংশও ভাঙচুর করা হয়। পরে দ্রুত হামলাকারীরা পালিয়ে যায়।

বিজিবি ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইদ জানান, মানব পাচারকারীদের হামলায় চার বিজিবি সদস্য আহত হয়েছে।

এ ব্যাপারে বিজিবি বাদী হয়ে ৬০ জনকে আসামি করে রামু থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

কক্সবাজারে মানব পাচারকারীদের হামলায় ৪ বিজিবি সদস্য আহত

আপডেট টাইম : ০২:২৮:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০১৪