পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

দুই নেত্রী জাতির জন্য বিষ ফোঁড়া : যুব সংহতি

ঢাকা : বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কঠোর সমালোচনা করে জাতীয় পার্টির যুগ্ম প্রচার সম্পাদক ও জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক বেলাল হোসেন বলেছেন, দুই নেত্রী জাতির জন্য বিষ ফোঁড়া। দেশের মানুষ দুই নেত্রীকে এখন আর চায় না। তাদের শাসন থেকে দেশবাসী মুক্তি চায়।

রোববার বিকেলে মিরপুর কমিউনিটি সেন্টারে জাতীয় যুব সংহতি ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আয়োজিত মিরপুর অঞ্চলের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেরিতে হলেও দেশের মানুষ এরশাদের অভাব বুঝতে পেরেছে। এরশাদের নেতৃত্ব ছাড়া বর্তমান সংকট নিরসন সম্ভব নয়। এমন কী দেশের শান্তি প্রতিষ্ঠা করতে হলে জাতীয়তাবাদীর প্রতীক এরশাদকে ক্ষমতায় আনতে হবে।

জাতীয় যুব সংহতি ঢাকা মহানগর (উত্তর) সদস্য সচিব নাসির উদ্দিন হাওলাদার নাসিমের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন যুব সংহতির সহ-সভাপতি হেলাল উদ্দিন, মো. আলমগীর মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ স্বপন, ইমদাদুল হক রুমন, দপ্তর সম্পাদক কাজী শামসুল ইসলাম রঞ্জন ও সাংস্কৃতিক বিষয়ক সহ-সম্পাদক ফায়জুল আহসান টিপু প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

দুই নেত্রী জাতির জন্য বিষ ফোঁড়া : যুব সংহতি

আপডেট টাইম : ০৩:২৪:১৩ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০১৪