অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বৃহস্পতিবার দেশব্যাপী জামায়াতের বিক্ষোভ

ঢাকা : মৃত্যুদণ্ডে দণ্ডিত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতির দেশব্যাপী বিক্ষোভসহ দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে রয়েছে, ১১ ডিসেম্বর বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও ১২ ডিসেম্বর দোয়া দিবস এবং ইয়াতিম ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ।

বিবৃতিতে ডা. শফিক বলেন, ‘আগামী ১২ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল বিশিষ্ট বুদ্ধিজীবী ও সাংবাদিক শহীদ আব্দুল কাদের মোল্লার শাহাদাত বার্ষিকী। ২০১৩ সালের ১২ ডিসেম্বর সরকার তাঁকে অত্যন্ত পরিকল্পিতভাবে হত্যা করেছে।’

তিনি বলেন, ‘আব্দুল কাদের মোল্লা মৃত্যুদণ্ডের বিরুদ্ধে রিভিউ আবেদন করেছিলেন। কিন্তু তাকে হত্যা করার ৩৪৮ দিন পর রিভিউ আবেদনের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এ রায়ে রিভিউ মেনটেনেবল বলে উল্লেখ করা হয় এবং ১৫ দিনের মধ্যে রিভিউ আবেদন দায়ের করার সীমা নির্ধারণ করা হয়। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পূর্বে এবং সর্বোচ্চ আদালত কর্তৃক নির্ধারিত ১৫ দিনের মধ্যে রিভিউ আবেদন দায়েরের আইনি সুযোগ না দিয়ে সরকার আবদুল কাদের মোল্লাকে হত্যা করে রাজনৈতিক হত্যাকাণ্ডের এক কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি করেছে। সরকারকে জনতার আদালতে এই নির্মম হত্যাকাণ্ডের জন্য একদিন জবাবদিহি করতে হবে।’

জামায়াতের পক্ষ থেকে ঘোষিত কর্মসূচি সফল করার জন্য তিনি সংগঠনের সকল শাখার প্রতি আহ্বান জানান এবং দেশবাসীর সহযোগিতা কামনা করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

বৃহস্পতিবার দেশব্যাপী জামায়াতের বিক্ষোভ

আপডেট টাইম : ০৩:৩৮:২০ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০১৪