পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সংসদের কার্যকারিতাসহ বিরোধীদলের ভূমিকা জানতে চেয়েছে ইইউ

ঢাকা : বাংলাদেশে জাতীয় সংসদের কার্যকারিতা ও বিরোধী দলের ভূমিকা সম্পর্কে জানতে চেয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পার্লামেন্টের এমপি জিম ল্যাম্বার্ট।

সোমবার বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে ইইউ এমপি একথা জানতে চান।

বিকেল ৫ টায় বৈঠকটি শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, ইইউ বাংলাদেশের জাতীয় সংসদ কতটা কার্যকর এবং বিরোধী দলের ভূমিকা কী তা জানতে চেয়েছে। আমরা বিস্তারিত বলেছি। তারা জাতীয় সংসদের কার্যকারিতায় সন্তোষ প্রকাশ করেছে।

হানিফ বলেন, আওয়ামী লীগ প্রাচীন একটি দল। এই দলের নেতৃত্বের কাঠামো সম্পর্কেও ইইউ জানতে চেয়েছে। এছাড়া বাংলাদেশে পোশাক কারখানার অবস্থা সম্পর্কেও তারা জানতে চেয়েছে।

তবে গত ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে ওই বৈঠকে কোনো আলোচনা হয়নি বলে জানান মাহবুব-উল-আলম হানিফ।

ইইউ এর পক্ষে বৈঠকে আরো উপস্থিত ছিলেন ইইউ এর বাংলাদেশ ডেলিগেশন এর সদস্য মি. পিয়েরে মাইদুন, ইউরোপিয়ান এক্সটার্নাল একশন সার্ভিসের ডেস্ক অফিসার মিস লুইস কোর্নগ এবং ইইউ এর সহকারী সদস্য মিস পুনাম দাতার।

আওয়ামী লীগের পক্ষে উপস্থিত ছিলেন, দলটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, প্রধানমন্ত্রীর বিশেষ দূত ড. আবদুস সোবহান গোলাপ এবং পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সংসদের কার্যকারিতাসহ বিরোধীদলের ভূমিকা জানতে চেয়েছে ইইউ

আপডেট টাইম : ০৪:১৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০১৪