পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

রানা প্লাজাই নয়, সফলতার গল্পও আছে : বাণিজ্যমন্ত্রী

ঢাকা : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, রানা প্লাজাই আমাদের পোশাক খাতের পুরো ইমেজ নয়। আমাদের অনেক সফলতার গল্পও আছে। যা মিডিয়ায় আসে না। এক্ষেত্রে মিডিয়াকে পজেটিভ চিন্তা করতে হবে।

সোমবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজিএমইএ আয়োজিত তিনদিনব্যাপী ঢাকা অ্যাপারেল সামিটের দ্বিতীয় দিনের অষ্টম সেশনে ‘বাংলাদেশ আরএমজি ২০২১ : পার্টনারিং মিডিয়া ইন ডেভেলপমেন্ট’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ২০১২ সালে রানা প্লাজায় ১ হাজার ৭০ জন শ্রমিক নিহত হয়। যা মিডিয়ায় প্রকাশ পেলে বিশ্বে আমাদের পোশাক খাতের নেতিবাচক প্রভাব পড়ে। ফলে আমাদের উদ্যোক্তারা এখনও সংগ্রাম করে যাচ্ছে।

সোমবার সামিটের এই সেশনে শিল্প ও পোশাক শিল্পের উন্নয়নে দেশকে ব্র্যান্ডিং করার গুরুত্ব আলোচনা করা হয়। আলোচনার লক্ষ্য হচ্ছে বাংলাদেশ ও পোশাক শিল্পকে ব্র্যান্ডিং করার জন্য পোশাক শিল্প সংশ্লিষ্ট সকল সমালোচনাকারী ষ্টেকহোল্ডারদেরকে একটি ঐক্যমতে আনয়ন।

বৈশাখী টেলিভিশন এর এডিটর-ইন-চীফ ও প্রধান নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আহসান বুলবুলের সঞ্চালনায় এ সেশনে প্যানেল মেম্বার হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন; সংসদ সদস্য শিরিন আক্তার, সাবেক সংসদ সদস্য ফজলুল আজিম, বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মূর্শেদী, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, বিজিএমইএ’র ফ্যাশন এন্ড টেকনোলজি ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মুজাফ্ফর ইউ সিদ্দিক প্রমুখ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

রানা প্লাজাই নয়, সফলতার গল্পও আছে : বাণিজ্যমন্ত্রী

আপডেট টাইম : ০৪:৫০:৫৬ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০১৪