পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সীমানা জটিলতা নিরসনের আগে ডিসিসি নির্বাচন নয়: সিইসি

ঢাকা: বিভক্ত ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) নির্বাচন করতে হলে আগে সীমানাসংক্রান্ত যে জটিলতা রয়েছে তা নিরসন করতে হবে। জটিলতা নিরসন না করে নির্বাচন করা সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকীব উদ্দিন আহমদ।

মঙ্গলবার কমিশন সভা শেষে ইসির মিডিয়া কক্ষে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে সিইসি এ কথা জানান। এ সময় ইসি সচিব সিরাজুল ইসলাম ও যুগ্ম-সচিব জেসমিন টুলীও উপস্থিত ছিলেন।

সিইসি বলেন, মন্ত্রিসভায় ডিসিসি নির্বাচন করার ব্যাপারে প্রধানমন্ত্রীর দেয়া তাগাদার খবর পত্রিকার মাধ্যমে জেনেছি। কিন্তু এখনো পর্যন্ত সীমানা নির্ধারণ নিয়ে স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে কোনো ধরনের চিঠি পাইনি। আমাদের তাগাদা তো তারা এতদিন শুনেননি। এখন যদি উপরের চাপে দ্রুত সীমানার ব্যাপারে সমাধান হয়।

তিনি বলেন, ওনারা যদি অল্প সময়ের মধ্যে সীমানা নির্ধারণ করে আমাদের চিঠি দেন তাহলে আমরা সে মোতাবেক ভোটার তালিকা ঠিক করবো। তবে সব কিছুই নির্ভর করছে স্থানীয় সরকার বিভাগের ওপর।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী ৩১ জানুয়ারির মধ্যে নতুন ভোটার তালিকা চূড়ান্ত হবে। তার আগে আগামী ২ জানুয়ারিতে খসড়া তালিকা প্রকাশ করা হবে। ১৫ দিনের মধ্যে আপত্তি শোনা হবে। তারপরই চূড়ান্ত। তবে তফসিল ঘোষণার আগে নতুন ভোটার তালিকা চূড়ান্ত না হলে পুরনো ভোটার তালিকায় আইন অনুযায়ী আমাদের নির্বাচন করতে হবে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সীমানা জটিলতা নিরসনের আগে ডিসিসি নির্বাচন নয়: সিইসি

আপডেট টাইম : ১০:৩৫:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০১৪