পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

মানবাধিকার হরণের কথা শোনার জন্য বাংলাদেশ হয়নি’

ঢাকা : বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যৈষ্ঠ আইনজীবী ড. শাহদীন মালিক বলেছেন, মানবাধিকার হরণ হবে এই কথা শোনার জন্য বাংলাদেশ হয়নি। আজকে আমাদের মানবাধিকার নিয়ে উল্লাস করার কথা ছিলো। এই মানবাধিকার হরণের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতেই হবে।

বুধবার জাতীয় প্রেসক্লাবে মৌলিক অধিকার সুরক্ষা কমিটি আয়োজিত ‘মানবাধিকার হরণ : এ কী পরিস্থিতিতে দেশ’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা সরকারকে বলেছি র‌্যাব বিলুপ্ত করার জন্য। এরা আপনাদের জন্যই কাল হবে। আমরা অনেকে ক্রসফায়ারের বিরুদ্ধে কথা বলেছি। আমরা চাই না সরকারের লোকদের মুখে শুনি যে আমাদের র‌্যাব থেকে বাঁচাও।

তিনি আরো বলেন, আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে এই গুম খুনের বিরুদ্ধে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের জন্য তিনি সরকারে প্রতি আহবান জানান।

নারয়নগঞ্জের ৭ খুনের ঘটনায় নিহত নজরুল ইসলামের ভাই আব্দুস সালাম বলেন, র‌্যাবের সবাই স্বীকার করেছে তারা আমার ভাইকে হত্যা করেছে। তাহলে এই বিচার করতে দেরি হচ্ছে কেন? এই মামলার এজাহারভুক্ত আসামি নুর হোসেন বিদেশে আছে। শুনেছিলাম তাকে দেশে আনা হবে। ৮ মাস হলো তাকে দেশে আনা হয়নি। আমি সরকারের কাছে দাবি জানাই তাকে দেশে এনে এই ঘটনার সঙ্গে জড়িত সকলের বিচার করা হোক।

এসময় আরো উপস্থিত ছিলেন সুজনের সাধারাণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, নারায়ণগঞ্জ বারের বিশিষ্ট আইনজীবী এডভোকেট সাখাওয়াত হোসেন, কলামিস্ট ও বিশিষ্ট টকশো আলোচক ডা. জাফর উল্লাহ, লেখক গবেষক কলামিস্ট সৈয়দ আবুল মুকসুদ, দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে গুম খুনের স্বীকার হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরাসহ অন্যানরা।

পরে সভা শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে এই গুম খুনের বিরুদ্ধে তারা মানববন্ধন করেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

মানবাধিকার হরণের কথা শোনার জন্য বাংলাদেশ হয়নি’

আপডেট টাইম : ০১:৫৭:৪০ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০১৪