পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

নির্ধারিত মূল্যে ভোজ্য তেল বিক্রির নির্দেশ দিল এফবিসিসিআই

ঢাকা: খুচরা ব্যবসায়ীদেরকে নির্ধারিত মূল্যে ভোজ্য তেল বিক্রয় করার জন্য নির্দেশনা দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

বৃহস্পতিবার এফবিসিসিআইয়ের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খুচরা ব্যবসায়ীদেরকে সর্বোচ্চ খুচরা মূল্যে ভোজ্য তেল বিক্রয় করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। যদি কোন ব্যবসায়ী নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে ভোজ্য তেল বিক্রয় করেন তবে তা ভোক্তা সাধারণকে জাতীয় ভোক্তা অধিদপ্তর অথবা এফবিসিসিআইকে অবহিত করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (এফবিসিসিআই) ও বাণিজ্য মন্ত্রণালয় ভোজ্য তেল এর খুচরা মূল্য যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার প্রচেষ্টার প্রেক্ষিতে ভোজ্যতেল পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলি গত ২ ডিসেম্বর থেকে বোতলজাত ও খোলা ভোজ্য তেলের মূল্য আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে বিক্রয় মূল্য কমিয়েছে।

তবে ভোজ্যতেল পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো এখন থেকে খুচরা পর্যায়ে ১ লিটারের বোতলজাত সয়াবিন তেল সর্বোচ্চ ১০২ টাকায় বিক্রি করবে, যা আগে বিক্রি হতো কোম্পানিভেদে ১১৩-১১৬ টাকায়। আর ৫ লিটারের তেল বিক্রি করবে সর্বোচ্চ ৫০৫ টাকায়, যা বিক্রি হতো ৫৬০-৫৬৫ টাকায়।

উল্লেখ্য, ভোজ্যতেল পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো এফবিসিসিআইকে জানিয়েছে যে, প্রতি পাঁচ লিটারে তাঁরা পরিবেশকদের ২০ টাকা এবং খুচরা বিক্রেতাদের ২০ টাকা করে কমিশন ধার্য্য করেছে। অর্থাৎ মালিকপক্ষ ৫ লিটারের তেল বিক্রি করবেন ৪৬৫ টাকায়। আর প্রতি ১ লিটার বোতলজাত সয়াবিন তেলে ডিলার কমিশন ৪ টাকা এবং খুচরা বিক্রেতার কমিশন ৪ টাকা ধার্য্য করা হয়েছে। অর্থাৎ মালিক পক্ষ ১ লিটার বিক্রি করেন ৯৪ টাকায়।

এফবিসিসিআই বাজার পরিদর্শন করে দেখেছে হ্রাসকৃত মূল্যে বাজারে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে। কোন কোন স্থানে হ্রাসকৃত মূল্যের চেয়েও ২-১০ টাকা কমে তেল পাওয়া যাচ্ছে। এফবিসিসিআই-এর পক্ষ থেকে মালিক পক্ষকে অনুরোধ জানানো যাচ্ছে যে, পূর্বের সরবরাহকৃত তেলও যাতে বর্তমান মূল্যে বিক্রি করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

নির্ধারিত মূল্যে ভোজ্য তেল বিক্রির নির্দেশ দিল এফবিসিসিআই

আপডেট টাইম : ০৫:২৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০১৪