পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

তেল নিঃসরণে উদ্বিগ্ন ইউএনডিপি, সহায়তার আগ্রহ

ঢাকা : দুর্ঘটনাকবলিত জাহাজ থেকে সুন্দরবনের ভেতরে তেল নিঃসরণের সাম্প্রতিক ঘটনায় বাংলাদেশ সরকার এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সাথে ইউএনডিপি বাংলাদেশও উদ্বিগ্ন।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএনডিপি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর পলিন ট্যামেসিস গভীর উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, আমরা বৈশ্বিকভাবে গুরুত্বপূর্ণ এই প্রাকৃতিক ঐতিহ্যের ক্ষয়ক্ষতি হ্রাস এবং পুনর্বাসনের লক্ষে সরকারি, জাতীয় ও আন্তর্জাতিক সহযোগীদের নিয়ে সরকারকে সহায়তা করতে আগ্রহী।

পলিন ট্যামেসিস বলেন, তেল নিঃসরণের এলাকাটি চাঁদপাই অভয়ারণ্য সংলগ্ন যা বাংলাদেশ সরকারকর্তৃক ঘোষিত সর্ববৃহৎ সংরক্ষিত জলাভূমি এবং গাঙ্গেয় ও ইরাবতি নামক দুটি বিপদাপন্ন ডলফিন প্রজাতির বিচরণ ক্ষেত্র।

তবে শ্যালা নদী পথে সকল প্রকার নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধের সরকারি সিদ্ধান্তের যে খবর পত্র পত্রিকায় এসেছে সেটি প্রশংসাযোগ্য বলে জানিয়েছেন তিনি।

ট্যামেসিস বলেন, ‘আমরা মনে করি এই সিদ্ধান্ত সুন্দরবনের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার কার্যক্রমকে আরও বেগবান করবে। যদিও এই দুর্ঘটনা আরও একবার সুন্দরবনের ভেতর দিয়ে সকল প্রকার বাণিজ্যিক নৌযান চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ করার প্রয়োজনীয়তাকে মনে করিয়ে দেয়।’

তিনি মত প্রকাশ করেন, আন্তর্জাতিক অভিজ্ঞতা থেকে আমরা জানি যে সচরাচর পরিবেশের উপর এই ধরনের দুর্ঘটনার দীর্ঘ মেয়াদী প্রভাব পড়ে থাকে এবং সেই পরিবেশের পুনঃসংরক্ষণে বহু প্রতিষ্ঠানের সমন্বয়ের প্রয়োজন হয়। বন সংলগ্ন জলাভূমির উপর নির্ভরশীল জনপদের উপরেও এর প্রভাব পড়বে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

তেল নিঃসরণে উদ্বিগ্ন ইউএনডিপি, সহায়তার আগ্রহ

আপডেট টাইম : ০৫:৫২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০১৪