অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

যশোরে বোমা ও ইয়াবাসহ এক ব্যক্তি আটক

যশোর : যশোর প্রেসক্লাবের সামনে কালু (৪৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে কোতয়ালি থানা পুলিশ।

শুক্রবার বেলা দেড়টার তাকে আটক করা হয়।

আটককৃত কালু শহরের ঘোপ জেলরোড এলাকার রোকনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার বেলা দেড়টার দিকে কালু ৫টি বোমা নিয়ে প্রেসক্লাবের সামনে যায় এবং সাংবাদিকদের কাছে অভিযোগ করেন যে, ঘোপ এলাকার শের মিয়ার ছেলে মিলন, সেলু মিয়ার ছেলে হোসেন, একই এলাকার শান্তসহ ৫/৭ জন তাকে দিয়ে ইয়াবা, ফেনসিডিল, গাঁজাসহ নানা ধরনের মাদক দ্রব্য বিক্রি করায়। তারা তার কাছে ৫টি বোমা রাখতে দিয়েছিল। এখন মাদক বিক্রি করতে অপারগতা প্রকাশ করায় তারা তার স্ত্রী সন্তানকে অপহরণ করে নিয়ে গেছে।

তিনি পুলিশের কাছে অভিযোগ করতে গেলে পুলিশ কোন কথা শুনেনি। তাই সাংবাদিকদের তিনি বোমা দেখাতে নিয়ে এসেছিলেন।

পরে সংবাদ পেয়ে কোতয়ালি থানার এএসআই শহিদুল ইসলাম তাকে আটক করে থানায় নিয়ে যান। থানায় নিয়ে তার প্যান্টের পকেট তল্লাশি করে ৩৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে এএসআই শহিদুল ইসলাম জানিয়েছেন।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

যশোরে বোমা ও ইয়াবাসহ এক ব্যক্তি আটক

আপডেট টাইম : ১১:৪৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০১৪