পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

নীলফামারীতে কিশোরের গলাকাটা লাশ উদ্ধার

নীলফামারী: নীলফামারীর ডোমার উপজেলায় রাকিব (১৮) নামে এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে জেলার ডোমার উপজেলার পাঙ্গামটুকপুর ইউনিয়নের শালকী নদীর বোড়াগাড়ি ব্রিজের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জানা যায়, রাকিব সৈয়দপুর উপজেলার নতুন বাজার গ্রামের মরহুম পারভেজ খানের ছেলে।

রাকিবের ভাই মো. আকাশ জানান, রাকিব অটো চালাতো। গত বুধবার রাত আটটার দিকে তার সাথে শেষবার কথা হয়। রাতে বাড়ি না ফেরায় নানা জায়গায় খোঁজখবর নেই। কিন্তু কেউ তার খোঁজ জানাতে পারেনি। পরে সৈয়দপুর থানা থেকে ফোন পেয়ে ডোমার থানায় আসলে দেখতে পাই আমার ভাইকে কতটা নির্মমভাবে হত্যা করা হয়েছে।

তার কোনো শত্রু ছিলনা বলেও তিনি জানান।

নিহতের দুলাভাই ইরফান জানান, বুধবার রাত আটটার দিকে তামান্নার মোড় এলাকায় সে তার অটো থেকে আমাকে নামিয়ে দেয়। তারপর থেকে তার সাথে আর দেখা হয়নি। শুক্রবার সকালে ডোমারে এসে জানতে পারি তার অটো ছিনতাই করে তাকে গলাকেটে হত্যা করা হয়েছে।

ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোয়াজ্জেম হোসেন নিহতের পরিচয় নিশ্চিত করে জানান, শুক্রবার সকাল ৯টায় লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এ ব্যাপারে গতকাল রাতেই ডোমার থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

নীলফামারীতে কিশোরের গলাকাটা লাশ উদ্ধার

আপডেট টাইম : ১২:২০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০১৪