অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

যৌতুক দিয়েও রেহাই পেলোনা নারগিছ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ): পাঁচ লাখ টাকা যৌতুক দিয়েও লোভী স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতন থেকে রেহাই পেলোনা গৃহবধূ নারগিছ আক্তার।

যৌতুকের আশায় স্বামী আমিন সম্প্র্রতি দ্বিতীয় বিয়ে করায় গৃহবধূ নারগিছের জীবনে নেমে এসেছে চরম হতাশা।

জানা যায়, ২০১২ সালের ১০ আগস্ট ইসলামী শরীয়া অনুযায়ী এক লাখ টাকা কাবিনে উপজেলার মোগরাপাড়া ইউপির দমদমা এলাকার নুরুল ইসলাম ওরফে লালু ব্যাপারীর ছেলে আমিন (৪০) এর সঙ্গে বিয়ে হয় পিরোজপুর ইউপির আষাঢ়িয়ারচর এলাকার মোতালিবের মেয়ে নারগিছ আক্তারের। বিয়ের পরপরই যৌতুকের আশায় স্ত্রীর ওপর নির্যাতন শুরু করে আমিন ও তার আত্মীয়স্বজনরা। এতে ভুক্তভোগী নারগিছ তার অভিভাবকদের কাছ থেকে স্বর্ণালংকার, নগদ অর্থসহ কয়েক দফায় ৫ লাখ টাকার মালামাল এনে দেয়। কিন্তু তার পরেও যৌতুকের দাবি বন্ধ না হওয়ায় গৃহবধূ নারগিছ বাদী হয়ে স্বামী আমিন ও তার বড় ভাই মাদক সম্রাট ও স্থানীয় সন্ত্রাসীদের গডফাদার ফেরদৌসের নামে একটি যৌতুক মামলা করে। পরে পুলিশ আমিনকে গ্রেফতার করলে সে স্ত্রীর সঙ্গে আপোষের অঙ্গীকার করে জামিনে ছাড়া পায়। কিন্তু জামিনে এসে সে পুনরায় স্ত্রীর কাছে যৌতুক দাবি করার পাশাপাশি তার অনুমতি ব্যাতীত বন্দরের মরিয়ম নামের এক মহিলাকে বিয়ে করে এবং গত ২৪ নভেম্বর ৩ লাখ টাকা যৌতুকের দাবিতে নারগিছকে বেদম মারধর করে।

এ ঘটনায় নারগিছ সোনারগাঁ থানায় একটি মামলা করেন। ওই মামলার পরপরই আরো বেপরোয়া হয়ে উঠে স্বামী আমিন ও তার বড় ভাই মাদক সম্রাট ফেরদৌস। সম্প্রতি তারা গৃহবধূ নারগিছ ও তার পরিবারের সদস্যদের দেখে নেয়ার হুমকি দিচ্ছে। এ ঘটনায় ভুক্তভোগীরা ন্যায় বিচারের আশায় প্রশাসনের ঊর্ধ্বতন মহলের সাহায্য কামনা করেছেন।

এ ব্যাপারে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মো. কামরুল ইসলাম জানান, গৃহবধূ নারগিছের যৌতুকের মামলার আসামি আমিনকে গ্রেফতার করতে ইতিমধ্যে কয়েক দফা অভিযান চালিয়েছে পুলিশ এবং তাকে দ্রুত গ্রেফতার করা হবে বলে আশা প্রকাশ করেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

যৌতুক দিয়েও রেহাই পেলোনা নারগিছ

আপডেট টাইম : ০৪:২৭:১৫ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০১৪