অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

লক্ষ্মীপুরে ৬ বছরে বিএনপি’র ৪৬ নেতাকর্মীকে হত্যার অভিযোগ

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে গত ৬ বছরে আওয়ামী লীগ নেতাকর্মী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যুবদল নেতাসহ বিএনপি’র ৪৬ নেতাকর্মীকে হত্যা করেছে বলে অভিযোগ করেছে যুবদল।

এর প্রতিবাদে জেলা যুবদলের উদ্যোগে শনিবার বিকেলে শহরের জেলা বিএনপি কার্যালয়ে সমাবেশ করা হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও লক্ষ্মীপুর ৩ আসনের সাবেক এমপি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

তিনি নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, চন্দ্রগঞ্জে যুবদলকর্মী আজিজ আহমেদ রনিকে গত ৮ ডিসেম্বর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুলি করে হত্যা করেছে। পরে তারা বন্দুকযুদ্ধের নাটক সাজায়। এর আগে ২০১৩ সালের ১২ ডিসেম্বর যুবদল নেতা ইকবাল মাহমুদ জুয়েলকে হত্যা করে লাশ গুম করে।

গত ছয় বছরে যুবদল, বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের ৪৬ নেতাকর্মীকে হত্যা করা হয়। বিএনপি ক্ষমতায় এলে ট্রাইব্যুনাল করে এসব হত্যাকাণ্ডের বিচার করা হবে।

জেলা যুবদল সভাপতি রেজাউল করিম লিটনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সম্প্রতি গুলিতে নিহত রনির বাবা মুকবুল আহমেদ, জেলা বিএনপির সংগঠনিক সম্পাদক এডভোকেট হাছিবুর রহমান, পৌর বিএনপির সভাপতি মাহাবুবুর রহমান লিটন, সাধারণ সম্পাদক অধ্যাপক নিজাম উদ্দিন, জেলা কৃষক দলের সভাপতি আমির হোসেন চাষী, সদর থানা বিএনপির সভাপতি মাইন উদ্দীন চৌধুরী রিয়াজ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহীন, জেলা ছাত্রদলের সভাপতি হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক মাহবুবুল আলম মামুন প্রমুখ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

লক্ষ্মীপুরে ৬ বছরে বিএনপি’র ৪৬ নেতাকর্মীকে হত্যার অভিযোগ

আপডেট টাইম : ০৪:২৯:০৮ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০১৪