অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

শীর্ষ সন্ত্রাসী ইমনের সহযোগী বুলু গ্রেফতার

ঢাকা : রাজধানীর হাজারীবাগ এলাকার সাবেক এমপি ও বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর বডিগার্ড আফজাল হোসেন ওরফে গালকাটা সাত্তার খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে কারাবন্দি শীর্ষ সন্ত্রাসী ইমনের সহযোগী ইব্রাহিম হোসেন বুলু গ্রেফতার হয়েছে।

হাজারীবাগ থানা পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় রায়েরবাজার শেরেবাংলা রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে। বুলু মামলার এজাহারভুক্ত আসামি।

গত রোববার দিনদুপুরে হাজারীবাগ তিন মাজার মসজিদ এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন গালকাটা সাত্তার। তিনি ছিলেন ৪৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি। বাসা ৮২ নম্বর মনেশ্বর রোড। এ ঘটনায় ওই দিনই নিহত সাত্তারের মা ফিরোজা বেগম বুলুসহ ৫/৬ জনের নাম উল্লেখ্য করে হাজারীবাগ থানায় মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা হাজারীবাগ থানার সাব-ইন্সপেক্টর জমসেদ আলম জানান, গ্রেফতারকৃত বুলুও একজন সন্ত্রাসী। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। নিহত সাত্তার ও বুলুর বাসা একই মহল্লায়। একই সঙ্গে তারা চলাফেরা করতো। ধারণা করা হচ্ছে, বুলু এই খুনের পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

শীর্ষ সন্ত্রাসী ইমনের সহযোগী বুলু গ্রেফতার

আপডেট টাইম : ০৪:১৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০১৪