অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে অনির্দিষ্টকালের অবরোধ

রাঙামাটি : রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে অনির্দিষ্টকালের জন্য লাগাতার শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি শুরু করেছে নানিয়ার ভূমি রক্ষা কমিটি।

রাঙামাটি জেলার নানিয়াচর উপজেলার বগাছড়ি সুরিদাস পাড়ায় পাহাড়িদের দোকান, বসতবাড়ি ও বৌদ্ধ মন্দিরে সেটলার বাঙালিদের হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতার, ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ, লুণ্ঠিত বুদ্ধমূর্তি উদ্ধার, বগাছড়িতে ভূমি বেদখল বন্ধ করার দাবিতে এ কর্মসূচি চলছে।

মঙ্গলবার নানিয়াচর ভূমি রক্ষা কমিটির সদস্য সচিব সেন্টু চাকমার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জনানো হয়।

একই দাবিতে নান্যাচর সদরে বুধবার ঘিলাছড়ি থেকে খামারপাড়া ও নানিয়াচর সদরে মানববন্ধন, ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার ঘিলাছড়ি, কুদুকছড়ি ও বেতছড়িতে বিক্ষোভ সমাবেশ এবং ১৯ ডিসেম্বর নান্যাচরে টিএনও বরাবর স্মারকলিপি পেশ করা হবে। এছাড়া হামলাকারী সেটলারদের যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠান বয়কট করা হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ ও বয়কট কর্মসূচি অব্যাহত থাকবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোগী ও লাশবাহী এম্বুলেন্স, ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণকাজে নিয়োজিত যানবাহন, ফায়ার সার্ভিস, জরুরি ওষুধ সরবরাহের কাজে ব্যবহৃত গাড়ি ও সংবাদকর্মীদের ব্যবহৃত যান অবরোধের আওতামুক্ত থাকবে।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে নানিয়াচর উপজেলায় বগাছড়ির তিনটি পাহাড়ি গ্রামে হামলা চালিয়ে সেটলার বাঙালিরা ৫০টি বাড়ি ও ৭টি দোকান পুড়িয়ে দেয়। এছাড়া হামলাকারীরা করুণা বৌদ্ধ বিহারে ঢুকে ভদন্ত ওগাসা ভিক্ষুকে মারধর করে ও ৪টি বুদ্ধমূর্তি লুট করে নিয়ে যায়। অপরদিকে সেনাবাহিনী ৩নং বুড়িঘাট ইউপি মেম্বার আনন্দ চাকমা, সুবিন্টু চাকমা ও মুলুক্যাছড়া গ্রামের কার্বারী মিশন চাকমার উপর অকথ্য শারীরিক নির্যাতন চালায়।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে অনির্দিষ্টকালের অবরোধ

আপডেট টাইম : ০২:৫১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০১৪