পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে বাস-অটোরিকশা সংঘর্ষ: ৭ জন আহত, দ্রুত উদ্ধার বিজিবির Logo বাউফলে তেতুলিয়া নদীতে জেলের মর্মান্তিক মৃত্যু, একদিন পর মরদেহ উদ্ধার Logo লালমনিরহাটে বাসের ধাক্কায় একই পরিবারের ৮ জন আহত, ৩ জন রংপুরে রেফার Logo জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী Logo আজ পবিত্র ঈদুল ফিতর Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ

হাতির ছবি তুলতে গিয়ে ৩ জন নিহত, এলাকায় আতঙ্ক

চট্টগ্রাম : দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় বন্য হাতির ছবি তুলতে গিয়ে গ্রাণ গেলো শিশুসহ তিন জনের। এ সময় আহত হয়েছে আরো অন্তত ৫ জন।

বুধবার সকাল ও দুপুরে উপজেলার কেওচিয়া ইউনিয়নের জনার কেওচিয়া নয়খালের মুখ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন; জনার কেওচিয়া পঞ্চায়েত বাড়ির মৃত আবুল হোসেন তালুকদারের ছেলে মাহবুবুর রহমান তালুকদার (৪০), নলুয়া ইউনিয়নের মরফলা বোর্ড অফিস এলাকার আমির হোসেনের ছেলে মো. শাহাদাত হোসেন (২৫) ও কালিয়াইশ ইউনিয়নের ঢেকি পাড়ার মোহাম্মদ ফোরকানের পুত্র মোহাম্মদ শাকিল (১২)।

সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. শরীফুল ইসলাম সাংবাদিকদের বলেন, বন্য হাতির আক্রমণে সাতকানিয়ার তিনটি ইউনিয়নের শিশুসহ তিন ব্যক্তি মারা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘ কয়েক মাস থেকে লোহাগাড়া উপজেলার পদুয়া ও সাতকানিয়ার ছদাহা ইউনিয়নের খোর্দ কেওচিয়া এলাকায় অবস্থান নিয়ে ফসলের ব্যাপক ক্ষতিসাধান করে আসছিল।

এর আগেও ছদাহা এলাকায় হাতির আক্রমণে নিহত হয়েছে শিশুসহ অন্তত ৩ জন। এ হাতির পালটিই মূলত কেওচিয়া এলাকায় এসে ফসলের ব্যাপক ক্ষতি সাধন করে এবং তিনজনকে পায়ে পিষ্ট করে হত্যা করে।

কেওচিয়ার চেয়ারম্যান নুর হোসেন ফোরক কোম্পানি জানান, মঙ্গলবার দিবাগত রাতে ১২/১৪টি হাতির একটি পাল কেওচিয়া ইউনিয়নের তেমুহনী এলাকায় গিয়ে পাকা ধান খেয়ে পেলে এবং অন্যান্য সবজি ক্ষেত নষ্ট করে। সকালে হাতি আসার খবরে উৎসুক জনতা হাতি দেখতে ভিড় জমায়।

এসময় হাতির কাছে গিয়ে মোবাইল ফোনে ছবি তোলার চেষ্টা করলে পঞ্চায়েত বাড়ির মৃত আবুল হোসেন তালুকদারের ছেলে মাহবুবকে আক্রমণ করে পায়ে পিষ্ট করে। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।

তার সঙ্গে হাতির পালটিকে কাছ থেকে দেখতে গিয়ে শাহাদাত ও শিশু সাকিলও পিষ্ট হয়ে মারা যায়।

লোকালয়ে হাতি আসার বিষয়ে জানতে চাইলে পদুয়া বনরেঞ্জের সহকারী বন সংরক্ষক এসএম সোয়াইব বলেন, গত কয়েক মাস থেকেই হাতির পালটি লোকালয়ে হানা দিয়ে জান-মালের ক্ষতিসাধন করছে। বিভিন্ন সময় আমরা খবর পেয়ে হাতির পালটিকে বনে ফেরানোর চেষ্টা করি। তারপরেও বার বার হাতির দল লোকালয়ে চলে আসে।

এ রির্পোট লেখা রাত সাড়ে নয়টা পর্যন্ত হাতির দলটি একই এলাকায় অবস্থান করায় স্থানীয় বাসিন্দাদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে বাস-অটোরিকশা সংঘর্ষ: ৭ জন আহত, দ্রুত উদ্ধার বিজিবির

হাতির ছবি তুলতে গিয়ে ৩ জন নিহত, এলাকায় আতঙ্ক

আপডেট টাইম : ০২:২২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০১৪