পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে বাস-অটোরিকশা সংঘর্ষ: ৭ জন আহত, দ্রুত উদ্ধার বিজিবির Logo বাউফলে তেতুলিয়া নদীতে জেলের মর্মান্তিক মৃত্যু, একদিন পর মরদেহ উদ্ধার Logo লালমনিরহাটে বাসের ধাক্কায় একই পরিবারের ৮ জন আহত, ৩ জন রংপুরে রেফার Logo জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী Logo আজ পবিত্র ঈদুল ফিতর Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ

ডেমরায় মহিলা মাদক ব্যবসায়ী আটক

ঢাকা : ডেমরায় মোছা অজুফা আক্তার (২৫) নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে বাশেরপুল পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়েছে। অজুফা ভোলার বোরহানউদ্দিন থানার পূর্বজয়া গ্রামের মৃত হানিফ ব্যাপারির মেয়ে। সে ডেমরার পার্শ্ববর্তী চিটাগাং রোড এলাকায় স্বামী শাহ-জাহানের সঙ্গে বিগত ২ মাস যাবৎ ভাড়া বাড়িতে থাকত বলে জানা যায়।

পুলিশ জানায়, আটককৃত অজুফা শুক্রবার রাতে ডেমরার বাশেরপুল এলাকায় পাকা রাস্তার ওপর ভ্যানেটি ব্যাগে করে ইয়াবা বিক্রি করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি বিশেষ টিম তাকে ২৫ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করে। এ বিষয়ে ডেমরা থানায় শুক্রবার রাতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে এবং শনিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে বাস-অটোরিকশা সংঘর্ষ: ৭ জন আহত, দ্রুত উদ্ধার বিজিবির

ডেমরায় মহিলা মাদক ব্যবসায়ী আটক

আপডেট টাইম : ০৪:০৩:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০১৪