অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ঢামেকের অজ্ঞাত সেই নারীর লাশ দাফন

ঢাকা: গত ২ ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জীবিত অবস্থায় ‘মৃত’ ঘোষণা করা হয় অজ্ঞাত এক নারীকে। কিন্তু সেই ঘোষণার সময় তিনি মারা যাননি। পরে জানতে পেরে কর্তব্যরত চিকিৎসক পুনরায় চিকিৎসা শুরু করেন ওই নারীর। কিন্তু প্রথমবার ঘোষণা দেয়ার ২৬ ঘণ্টা পর দ্বিতীয় বারের মত চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া নারীর পরিচয় না পাওয়ায় অজ্ঞাতনামা হিসেবেই তাঁর লাশ দাফন করা হলো।

শুক্রবার তাঁর লাশ আঞ্জুমান মুফিদুল ইসলামকে হস্তান্তর করে ঢাকা মেডিকেল কলেজ মর্গ কর্তৃপক্ষ। পরে তাঁর লাশ জুরাইন কবরস্থানে দাফন করা হয়।

প্রসঙ্গত, ওই নারী ২ ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ফুটপাতে অচেতন অবস্থায় পড়ে ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে তাঁকে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। তিনি বার্ধক্যজনিত রোগ ও পুষ্টিহীনতায় ভুগছিলেন। হৃদস্পন্দন না পেয়ে ৪ ডিসেম্বর তাঁকে ‘মৃত’ ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। কিন্তু ‘লাশ’ মর্গে নেওয়ার সময় তিনি নড়ে উঠে অবাক করে দেন সবাইকে। আবার তাঁকে ওয়ার্ডে নিয়ে চিকিৎসা শুরু করা হয়। এর ২৬ ঘণ্টা পর তিনি মারা যান।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ঢামেকের অজ্ঞাত সেই নারীর লাশ দাফন

আপডেট টাইম : ০৪:৩৮:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০১৪