অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন

খুন হলেন ২ ভাই

চট্টগ্রাম: প্রতিবেশীর জানাজায় অংশ নিয়ে ফেরার পথে খুন হলেন দুই ভাই। চট্টগ্রামের চান্দগাঁওয়ের খাজা রোডে বাড়ির কাছেই তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে দুর্বৃত্তরা।শুক্রবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত দুই ভাই হলেন মো. ফরিদ আলম (৪৫) ও মো. আবু ছিদ্দিক (৪২)। তারা দুজন কাঠ ব্যবসায়ী।

পুলিশ সূত্র জানায়, জানাজা শেষে হেঁটেই খাজা রোডের বাড়িতে ফিরছিলেন দুই ভাই। একজন একটু সামনে ছিলেন। হঠাৎ তার ওপর কয়েকজন অস্ত্রধারী হামলা চালায়। ধারোলো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর আহত করা হয়। দুর্বৃত্তদের হাত থেকে ভাইকে রক্ষায় অন্যজন এগিয়ে যান। এ সময় তাকেও কুপিয়ে আহত করা হয়। আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, রাত সোয়া ১১টার দিকে দুই ভাইকে হাসপাতালে নিয়ে আসা হয়। কিছুক্ষণ পরই চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।

চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুই ভাই খুন হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার দীপক জ্যোতি খীসা বলেন, ‘শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জেনেছি। এ বিষয়ে তদন্ত চলছে।’

Tag :

গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

খুন হলেন ২ ভাই

আপডেট টাইম : ০৫:২২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০১৪