অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

হারিয়ে যাচ্ছেন ভাবনা!

ঢাকা : একসময়ের ব্যস্ত অভিনেত্রী ভাবনা। ইদানীং তাকে পর্দায় দেখা যায় না বললেই চলে।
তিনি ধারাবাহিক নাটক করেন না, একথা সবাই জানেন। মাঝে মধ্যে খণ্ড নাটক কিংবা টেলিফিল্মে দেখা যেত। এখন আর সেপথও মাড়াচ্ছেন না। কারণ কী? তীব্র প্রতিযোগিতাপূর্ণ মিডিয়া জগতে হঠাৎ কেন সব কাজ থেকে নিজেকে সরিয়ে রেখেছেন ভাবনা?
এমন প্রশ্নের জবাবে তিনি বরাবরই বিভিন্ন গণমাধ্যমে বলেছেন, অনিমেষ আইচের ছবির জন্য তিনি নাটক কিংবা বিজ্ঞাপনে কাজ করছেন না। পাশাপাশি শারীরিকভাবেও তিনি বেশ মুটিয়ে গেছেন। ছবির প্রয়োজনে নিজেকে ফিট করার চেষ্টা করছেন। ছবিতে গানে পারফর্ম করার জন্য নাচ শিখতে কলকাতায় যাওয়ার কথা ছিল। সেটাও বাতিল হয়েছে বলে জানা গেছে।
তাহলে কবে শুরু হচ্ছে ভাবনার ছবির শুটিং? এমন প্রশ্নের জবাবে তিনি বিরক্ত হয়ে বলেন, ছবির শুটিং কবে হবে, তা পরিচালককে প্রশ্ন করুন। আমাকে কোনো প্রশ্ন করবেন না। ভাবনার এমন উত্তরে কিন্তু নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
ছবি থেকে ভাবনা বাদ নাকি ছবির শুটিংই হচ্ছে না? ভাবনা আরও জানান, এ মুহূর্তে তিনি কোনো শুটিং করছেন না। স্বাভাবিকভাবেই বলতে হয়, অভিনয় জগতে রোজগারের কোনো মাধ্যমই এ মুহূর্তে তার হাতে নেই। যদিও তিনি হুন্দাই ব্র্যান্ডের দামি সোনাটা মডেলের গাড়ি ব্যবহার করছেন!
ভাবনার ক্যারিয়ার নিয়ে ভাবছেন অনেকেই। অনেকের আশঙ্কা, তবে কি পর্দার আড়ালেই হারিয়ে যাচ্ছেন ভাবনা।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

হারিয়ে যাচ্ছেন ভাবনা!

আপডেট টাইম : ০৯:০২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০১৪