পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

মুক্তিযোদ্ধা খুনের মামলার আসামির মৃত্যু

লালমনিরহাট : লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা সামছুল ইসলাম সুরুজের খুনের মামলার আসামি অপর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকারের(৭০) মৃত্যু হয়েছে।

শুক্রবার গভীর রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার লালমনিরহাটের আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের চড়িতাবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি আদিতমারী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ছিলেন।

নিহতের পরিবার জানান, কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে গত তিনদিন ধরেই অসুস্থ আব্দুল মান্নান বৃহস্পতিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত গভীর রাতে তিনি মারা যান।

শনিবার দুপুর আড়াইটায় রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

স্থানীয়রা জানান, ২০০৩ সালের ২১ ডিসেম্বের দিবাগত গভীর রাতে একদল সন্ত্রাসী লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কমলাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা সামছুল ইসলাম সুরুজকে নৃশৃংসভাবে খুন করে।

এ ঘটনায় নিহত সুরুজের পরিবার আদিতমারী থানায় মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকারকে হুকুমের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

মুক্তিযোদ্ধা খুনের মামলার আসামির মৃত্যু

আপডেট টাইম : ০৫:৩৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০১৪