অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ছাত্রলীগকে ছাড় দেবেনা পুলিশ!

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) একেএম হাফিজ আক্তার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকে সাবধান করে দিয়ে বলেন, অন্যায় করলে ছাত্রলীগকে আর ছাড় দেওয়া হবেনা, অনেক ছাড় দিয়েছি। ছাড় দেওয়াতে তারা বেশি ঘটনা ঘটাচ্ছে। তাদের কারণে বিশ্ববিদ্যালয়ের সম্মান ক্ষুন্ন হচ্ছে।

শনিবার বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী তাপস পাল নিহতের ঘটনা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

এ সময় হাটহাজারী থানার ওসি মো. ইসমাইলকে ছাত্রলীগের বিরুদ্ধে যে সকল মামলা আছে সেগুলো সচল করে দোষীদের গ্রেফতারের নির্দেশ দিয়ে এসপি বলেন, ছাত্রলীগ করে বলে তারা যা ইচ্ছা তা করতে পারেনা ছাত্রলীগকে আর ছাড় দেওয়া হবেনা।

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ে আর কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে সবাইকে গ্রেফতার করা হবে। ক্যাম্পাসে সকল ধ্বংসাত্মক রাজনীতি নিষিদ্ধ থাকবে। হলে শুধু বৈধ শিক্ষার্থীরা থাকবে।

পরিদর্শনের সময় (এসপি) হাফিজ আক্তারের সাথে ছিলেন চট্টগ্রাম জেলা (উত্তর) অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল্লাহ, হাট হাজারী সার্কেলের এএসপি নিজাম উদ্দিন, হাটহাজারী থানার ওসি মো. ইসমাইল, ওসি তদন্ত মো. সালাহ উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে ফুল দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগ কর্মী তাপস পাল নিহত হয়।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ছাত্রলীগকে ছাড় দেবেনা পুলিশ!

আপডেট টাইম : ০৫:৫৩:০১ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০১৪