পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বাংলাদেশ থেকে পোশাক আমদানি অব্যাহত থাকবে: লিনডেক্স

হেলসিংকি: বিশ্বখ্যাত পোশাক বিক্রেতা কোম্পানি লিনডেক্স-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ইনভার লারসন

বলেছেন, বাংলাদেশের সাথে ব্যবসায়িক সম্পর্ক থাকায় আমরা গর্বিত, এদেশ থেকে পোশাক আমদানি অব্যাহত থাকবে।

শনিবার সুইডেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. গোলাম সারোয়ারের সাথে এক দ্বি-পাক্ষিক বৈঠকে এসব কথা বলেন ইনভার লারসন।

বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত গোলাম সারোয়ার বাংলাদেশের পোশাক শিল্পকে যুগোপযোগী ও বিশ্বমানের অবস্থানে টেকসইভাবে প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশ সরকার কর্তৃক সাম্প্রতিক গৃহীত পদক্ষেপসমূহ সম্পর্কে তাকে বিস্তারিত অবহিত করেন।

ইনভার লারসন আরো বলেন, বাংলাদেশের পোশাক শিল্প বিশ্ববাজারে শুধু কম দামের জন্য নয় বরং গুণগত মান, পোশাক শিল্পের জন্য প্রয়োজনীয় উপকরণসমূহের সহজলভ্যতা এবং আমদানিকারকদের চাহিদা মোতাবেক সময়ের মধ্যে সরবরাহ করার নিশ্চয়তা থাকায় বাংলাদেশ বর্তমান অবস্থানে পৌঁছেছে।

পরিশেষে রাষ্ট্রদূতের সাথে তিনি ঐক্যমত পোষণ করেন, পোশাক শিল্পের সাথে সংশ্লিষ্ট সকল পক্ষের অংশীদারিত্ব ও সহযোগিতায় এ শিল্পের বিদ্যমান চ্যালেঞ্জসমূহ মোকাবেলা করে প্রস্তুতকারী থেকে শুরু করে ক্রেতা সবাই উপকৃত হতে পারে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বাংলাদেশ থেকে পোশাক আমদানি অব্যাহত থাকবে: লিনডেক্স

আপডেট টাইম : ০১:৩৪:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০১৪