পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামের বুড়িমারীতে সড়ক দুর্ঘটনায় নিহত চার পরিবারকে এমপির গরু উপহার Logo প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে উন্নয়ন করতে হবে: শেখ রবিউল আলম Logo লালমনিরহাট সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি Logo হাতীবান্ধা-পাটগ্রামের ৬৫ পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি Logo দুর্গাপূজায় পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর ৮ দিন বন্ধ Logo বুড়িমারী স্থলবন্দরের উন্নয়ন প্রকল্পে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই Logo তদন্তে অসংগতি পেলে সার ডিলার নিয়োগ বাতিল: রোকন উদ্দিন বাবুল Logo মাটির ব্যাংকে জমছে টাকা, সমৃদ্ধ হচ্ছে গ্রামের পাঠাগার Logo আদিতমারীতে প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষ, আহত ১২ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা

লালমনিরহাট সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি

নিজস্ব সংবাদদাতা:

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী বামনদল সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১২ জনকে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের তৎপরতা ও বাধায় ওই চেষ্টা ব্যর্থ হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহিনুল ইসলাম।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে বুড়িমারী বামনদল সীমান্তের ৮৩৮/১ নম্বর পিলারসংলগ্ন এলাকা দিয়ে ৮ জন পুরুষ, ২ জন নারী ও ২ শিশুসহ মোট ১২ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ।

খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেন। বিজিবির বাধার মুখে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ হয়। বর্তমানে ওই ১২ জন সীমান্তের প্রায় ১০০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

এদিকে, তাদের অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।

৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহীনূল ইসলাম জানান, বিএসএফের পুশইন চেষ্টার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, দ্রুত পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টির শান্তিপূর্ণ সমাধান সম্ভব হবে”

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামের বুড়িমারীতে সড়ক দুর্ঘটনায় নিহত চার পরিবারকে এমপির গরু উপহার

লালমনিরহাট সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি

আপডেট টাইম : ০৬:২৬:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬