অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

রামু উপজেলা নির্বাচনে দু’সাংবাদিকের উপর হামলা

কক্সবাজার : রামু উপজেলার উপ-নির্বাচনের ভোট গ্রহণের সংবাদ সংগ্রহ করতে গিয়ে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতার হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক।

রোববার সকাল ১১ টার দিকে দক্ষিণ মিঠাছড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তাদের উপর এ হামলা চালানো হয়। এসময় তাদের দু’টি ক্যামরাও ভাংচুর করা হয়।

আহতরা হলেন, একাত্তর টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি কামরুল ইসলাম মিন্টু ও এস এ টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি আহসান সুমন।

আহত সাংবাদিকরা জানান, তারা দক্ষিণ মিঠাছড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পর্যবেক্ষণ করে বের হয়ে আসার পথে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রিয়াজুল আলমের সমর্থক যুবলীগ নেতা কুদরত উল্লাহ ও স্বেচ্ছাসেবকলীগ নেতা ইউনুস ভুট্টোর নেতৃত্বে একদল উচ্ছৃঙ্খল যুবক তাদেরকে মারধর করে ক্যামরা কেড়ে নেয়। পরে ক্যামরা দু’টি ভাংচুর করা হয়। তবে এ ব্যাপারে তারা প্রশাসনকে অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছে।

এদিকে প্রায় সব কেন্দ্রে জাল ভোট দেয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিএনপি সমর্থিত প্রার্থী মেরাজ আহমেদ মাহিন চৌধুরী ও জামায়াত সমর্থিত প্রার্থী ফজলুল্লাহ মুহাম্মদ হাসানও এ অভিযোগ করেছেন।

জাল ভোট কেন্দ্র দখল সংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের নানাভাবে হুমকি দিচ্ছে বলে দায়িত্বরত সাংবাদিকদের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

রামু উপজেলা নির্বাচনে দু’সাংবাদিকের উপর হামলা

আপডেট টাইম : ১১:৩৭:১১ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০১৪