অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে হিযবুত তাওহীদের ৩ সদস্য আটক

নাটোর : নাটোরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে সভা করার সময় হিযবুত তাওহীদের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।

রোববার দুপুরে শহরের ভবানীগঞ্জ মোড় এলাকায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে তাদের আটক করা হয়।

ওই সময় হিযবুত তাওহীদের ব্যানারে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রউফের সভাপতিত্বে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও ধর্ম নিয়ে অপরাজনীতি শীর্ষক এক আলোচনা সভা পরিচালিত হচ্ছিল।

আটককৃতরা হলেন, জেলার বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে আব্দুর সবুর খান, লোটাবাড়িয়া গ্রামের আলতাব হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম ও ঝিনাইদহ জেলার জাদবপুরের নওশের আলীর ছেলে নুহু মুনশী।

এব্যাপারে কমান্ডার আব্দুর রউফ জানান, হিযবুত তাওহীদের লোকজন আমাকে জানিয়েছিল জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও জঙ্গি, সন্ত্রাস এবং ধর্ম নিয়ে অপরাজনীতি বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ভিডিও চিত্রের প্রদর্শনের আয়োজন করতে চাচ্ছে তারা। তাই তাদের অনুমতি দেয়া হয়েছিল। তবে তারা যে নিষিদ্ধ সংগঠনের সদস্য তা আমার জানা ছিলনা।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের ভবানীগঞ্জ মোড় এলাকার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে অভিযান চালানো হয়। অভিযানকালে তাদের কাছ থেকে বেশ কিছু লিফলেট উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, প্রজেক্টর, ব্যানার ও সাউন্ড সিস্টেমসহ মাইক জব্দ এবং হিযবুত তাওহীদের তিন সদস্যকে আটক করা হয়। পরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

তবে ওই সভায় উপস্থিত অন্যান্যদের কেনো আটক করা হয়নি এ বিষয়ে জানতে তার উত্তর এড়িয়ে যান অতিরিক্ত পুলিশ সুপার।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে হিযবুত তাওহীদের ৩ সদস্য আটক

আপডেট টাইম : ০৫:৫৬:২১ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০১৪