অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

সরকারকে তারেকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার দাবি

ঢাকা : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করায় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানবন্ধন ও প্রতিবাদী মিছিলে এ আহ্বান জানান সংসদের নেতারা।

মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইসমত কাদীর গামা বলেন, বঙ্গবন্ধুর ডাকে দীর্ঘ ৯মাস মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়। তাই মুজিব মানেই বাংলাদেশ, মুজিব মানেই বাংলাদেশের স্বাধীনতা। আর বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করা মানে বাংলাদেশ ও স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলা।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তারেক রহমান বিভিন্ন সময় কটূক্তি করছে। যা বাঙ্গালী জাতির জন্য লজ্জাজনক। তাই তারেক রহমানকে বিচারের আওতায় আনতে সরকারকে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করতে হবে।

এসময় তিনি ইন্টারপোলের মাধ্যমে তারেক রহমানকে বিদেশ থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানান।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মহাসচিব মো. আলাউদ্দিন মিয়া, ভাইস চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন, ডা. আব্দুস সালাম খান প্রমুখ।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

সরকারকে তারেকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার দাবি

আপডেট টাইম : ০৬:০৩:৫১ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০১৪