অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

সঙ্কট সমাধানে গণভোট : রফিক উল হক

ঢাকা: চলমান সঙ্কট সমাধানে দেশে নির্বাচনের প্রয়োজন আছে কি না তা যাচাই করতে গণভোটের কথা বললেন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক।

শনিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত এক সমাবেশে এমন প্রস্তাব দেন তিনি।

সমাবেশে রফিক-উল হক সরকারের উদ্দেশে বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচন যদি বির্তকিত না হয়ে থাকে, তাহলে এখন নির্বাচনের প্রয়োজন আছে কি না তা যাচাই করতে একটি গণভোট দিন। তাহলেই সব সমস্যার সমাধান চলে আসবে।’

৫ জানুয়ারির ২০ দলীয় জোটের অংশ ছাড়া নির্বাচনের পর থেকেই হরতাল-অবরোধে রাজনৈতিক সঙ্কট দেখা দিয়েছে। সঙ্কট কাটাতে বন্ধু রাষ্ট্রের কূটনীতিকসহ অনেকেই সরকার এবং বিএনপিসহ ২০ দলীয় জোটকে বিভিন্ন আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজীর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন- বিকল্প ধারার সভাপতি সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ড. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, খালেদা জিয়ার উপদেষ্টা শওকত মাহমুদ, ড্যাবের সভাপতি অধ্যাপক আজিজুল হক, ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আক্তার হোসেন প্রমুখ।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

সঙ্কট সমাধানে গণভোট : রফিক উল হক

আপডেট টাইম : ০৬:০৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০১৫