অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন

পাবনায় সাবেক ইউপি সদস্যকে গলাকেটে হত্যা

পাবনা : পাবনার সাঁথিয়ায় মুকুল হোসেন (৪৮) নামের এক সাবেক ইউপি সদস্যকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার দিবাগত রাত ১২টার পর কোনো এক সময় এ ঘটনা ঘটে। রোববার সকাল নয়টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত মুকুল উপজেলার নন্দনপুর ইউনিয়নের দ্বারামুধা গ্রামের মৃত নওশের আলী প্রামাণিকের ছেলে।

গত ১০ বছর আগে তিনি একবার মেম্বার (ইউপি সদস্য) নির্বাচিত হয়েছিলেন।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার দিবাগত রাত এগারোটার দিকে ইসলামী জালসা শোনার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যান। রোববার সকালে বাড়ির অদূরে ব্রিজের নিচে তার গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে সকাল নয়টায় ঘটনাস্থল থেকে মুকুলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

পুলিশের প্রাথমিক ধারণা, পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যার পর লাশ ব্রিজের নিচে ফেলে রেখে গেছে দূর্বৃত্তরা। হত্যার কারণ খতিয়ে দেখা ও জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলেও জানান ওসি।

Tag :

গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

পাবনায় সাবেক ইউপি সদস্যকে গলাকেটে হত্যা

আপডেট টাইম : ০৪:৩৭:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০১৫