অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

রাজধানীর ডেমরায় ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই : গ্রেফতার ১

মাহবুবুর রহমান ভূইয়া, ঢাকা : ডেমরায় ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের ঘটনায় মো. জসিম উদ্দিন (৩০) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার বেলা ১১টায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। জসিম উদ্দিন পটুয়াখালীর তাপাল বাড়ীয়া গ্রামের মৃত জব্বার মিয়ার ছেলে। সে বর্তমানে ডেমরা বাজার এলাকার রাশিদার বাড়ির ভাড়াটিয়া।

পুলিশ জানায়, ১২ জানুয়ারি ডেমরার মেন্দিপুর গ্রামের মো. মাঝহার নামে এক ব্যবসায়ী সারুলিয়া বাজার সোনালী ব্যাংক থেকে নগদ ২ লক্ষ টাকা উত্তোলন করেন। বাড়ি ফেরার পথে করিম জুট মিল সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ একটি মাইক্রো তার রিকশার গতিরোধ করে এবং অবৈধ অস্ত্র থাকার অভিযোগে ডিবি পুলিশ পরিচয়ে ৫/৬ জন দুর্বৃত্ত মাঝহারকে জোরপূর্বক গাড়িতে ওঠিয়ে নেয়।

সে সময় তার সাথে থাকা ২ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে কিছুদূর গিয়ে তাকে ফেলে চলে যায়। এ বিষয়ে ওই দিন মাঝহার ডেমরা থানায় একটি মামলা দায়েরক করেন। এ ঘটনায় গত শনিবার রাত সাড়ে ১২টায় জসিম উদ্দিনকে ডেমরা বাজার এলাকা থেকে গ্রেফতার করে থানা পুলিশ।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

রাজধানীর ডেমরায় ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই : গ্রেফতার ১

আপডেট টাইম : ০৭:৫৯:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০১৫