পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ডিবি কার্যালয়ে ঢুকেই বেরিয়ে গেলো : এফবিআই

ঢাকা: ব্লগার ও লেখক অভিজিৎ হত্যার তদন্ত নিয়ে আলোচনা করতে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে ঢোকার কয়েক মিনিটের মধ্যে বেরিয়ে গেছেন এফবিআই প্রতিনিধিদলের সদস্যরা।

রোববার বেলা ১১টা ৩৮ মিনিটে এফবিআই প্রতিনিধিদলের চার সদস্য গোয়েন্দা কার্যালয়ে প্রবেশ করেন। ১৪ মিনিট অবস্থানের পর ১১টা ৫২ মিনিটে বেরিয়ে যান তারা।

জানা যায়, অভিজিৎ হত্যাকাণ্ড নিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম, মহানগর গোয়েন্দা পুলিশের দক্ষিণের ডিসি কৃষ্ণপদ রায়সহ ঊর্ধ্বতনদের সঙ্গে তাদের বৈঠক করার কথা ছিল আজ। কিন্তু আলোচনা না করেই তারা কেন বেরিয়ে গেলেন তা জানা যায়নি।

বুধবার ঢাকায় আসার পর গত বৃহস্পতিবার গোয়েন্দাদের সঙ্গে ২ ঘণ্টা বৈঠক করেন এফবিআই প্রতিনিধিরা।

আর শুক্রবার গোয়েন্দা পুলিশদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন তারা। এসময় তারা হত্যার আলামতও সংগ্রহ করেন।

ওই সময় মহানগর গোয়েন্দা পুলিশের দক্ষিণের ডিসি কৃষ্ণপদ রায় তাদের সঙ্গে ছিলেন। তিনি ঘটনার তদারকি করছেন।

কৃষ্ণপদ রায় তখন বলেন, ‘এফবিআই মূলত সহায়তা দেয়ার জন্য বাংলাদেশে এসেছে।’ সম্মিলিতভাবে কাজ করে দ্রুত ঘটনার রহস্য উন্মোচন ও খুনিদের ধরার বিষয়ে আশা করেন তিনি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ডিবি কার্যালয়ে ঢুকেই বেরিয়ে গেলো : এফবিআই

আপডেট টাইম : ০৩:৫১:৪৩ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০১৫