অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

অস্ত্র আমদানির শীর্ষে সৌদি আরব

ঢাকা: ভারতকে টপকে বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশের স্থান দখল করে নিয়েছে তেল সমৃদ্ধ সৌদি আরব। গত বছর সৌদি আরবের অস্ত্র আমদানি বাবদ ব্যয় এক লাফে ৫৪ শতাংশ বেড়ে সাড়ে ছয়শ’ কোটি ডলার স্পর্শ করেছে। অন্যদিকে একই বছর ভারত আমদানি করেছে ৫৮০ কোটি ডলারের অস্ত্র। বিশ্বের অস্ত্র বাণিজ্য সংক্রান্ত শীর্ষস্থানীয় বিশ্লেষক আইএইচএস ইনকর্পোরেটেড রোববার এ খবর প্রকাশ করেছে।

অস্ত্র সংক্রান্ত এ প্রতিবেদনে বলা হয়েছে, নাটকীয়ভাবে সৌদি আরবের অস্ত্র আমদানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। আগেকার অস্ত্র আমদানি সংক্রান্ত ক্রয় নির্দেশের ভিত্তিতে বলা যায় দেশটির এ খাতে আমদানি হ্রাস পাবে না।

এতে বলা হয়, মধ্যপ্রাচ্যব্যাপী রাজনৈতিক সংঘাত বাড়ছে এবং একই সঙ্গে এ অঞ্চলে তেলও রয়েছে। কাজেই এ এলাকার দেশগুলো অস্ত্র আমদানি অব্যাহত রাখবে।

প্রতিবেদনে ধারণা করা হচ্ছে, চলতি বছরে সৌদি আরবের অস্ত্র আমদানি ৫২ শতাংশ বেড়ে ৯৮০ কোটি ডলারে পৌঁছাবে। এর অর্থ দাঁড়াবে বিশ্বে অস্ত্র কেনার খাতে প্রতি সাত ডলারের মধ্যে এক ডলার ব্যয় করবে সৌদি আরব। এ ছাড়া, বিশ্বের শীর্ষ স্থানীয় অস্ত্র আমদানিকারক দেশের মধ্যে পাঁচটিই মধ্যপ্রাচ্যে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এতে পূর্বাভাষ দেয়া হয়েছে, আগামী এক দশকে মধ্যপ্রাচ্যে ১১ হাজার কোটি ডলারের অস্ত্রের বাজার তৈরি হবে।

মধ্যপ্রাচ্যে অস্ত্র আমদানির সর্ববৃহৎ সুফল পাচ্ছে আমেরিকা। গত বছর মধ্যপ্রাচ্যে ৮৪০ কোটি ডলারের অস্ত্র রফতানি করেছে ওয়াশিংটন। ২০১৩ সালে এ বিক্রির পরিমাণ ছিল ৬০০ কোটি ডলার।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

অস্ত্র আমদানির শীর্ষে সৌদি আরব

আপডেট টাইম : ০৩:৫৫:৩০ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০১৫