পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

দিনাজপুরে পুলিশের সঙ্গে বিএনপি-জামায়াতের সংঘর্ষ: গাড়ি ভাঙচুর

দিনাজপুর: দিনাজপুরে বিএনপি জোটের ডাকা সমাবেশে পুলিশের লাঠিচার্জকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

সোমবার বেলা ১২টার দিকে দিনাজপুর শহরের জেল রোড ও মুন্সিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় পুলিশের লাঠিচার্জে বিএনপি জোটের কমপক্ষে ৫ নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশের হাতে আটক হয়েছেন আরো ৪ জন।

জানা যায়, স্থানীয় ২০ দলীয় জোটের পক্ষ থেকে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে সোমবার সকালে সমাবেশ করতে পুলিশ সুপারের কাছে অনুমতি চাওয়া হয়। কিন্তু নাশকতার অজুহাত তুলে পুলিশ অনুমতি না দিলে বেলা সাড়ে ১১টার দিকে সমাবেশস্থলে জড়ো হন বিএনপি নেতাকর্মীরা। এসময় পুলিশ তাদের উপর লাটিচার্জ করে ৪ জনকে আটক করলে নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন।

বিক্ষুব্ধ নেতাকর্মীরা একটি ট্রাক ও ৩টি অটো রিকশায় ভাঙচুর চালায়।

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম.খালেকুজ্জামান সমাবেশ ভেঙে দেয়া ও ৪ জনকে আটকের কথা স্বীকার করেছেন। তবে কোন ভাঙচুরের কথা তিনি অস্বীকার করেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

দিনাজপুরে পুলিশের সঙ্গে বিএনপি-জামায়াতের সংঘর্ষ: গাড়ি ভাঙচুর

আপডেট টাইম : ১২:৫০:৪৩ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০১৫