অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

মাগুরায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ১০

মাগুরা : মাগুরা-যশোর সড়কে জাগলা নামক স্থানে যাত্রীবাহী কোচ ও বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একযাত্রী নিহত ও চালকসহ ১০ জন আহত হয়েছে।

মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ও মাগুরা সদর হাসপাতাল সূত্র জানায়, মাগুরা থেকে একটি ট্রাক বালু ভর্তি করে আড়পাড়া যাবার পথে জাগলা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী কোচ এমপি পরিবহনকে ট্রাকটি সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে উভয় যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রাকের শ্রমিক নজরুল ইসলাম রাস্তার উপর পড়ে ঘটনাস্থলে মারা যায়। নিহত নজরুল মাগুরা সদর উপজেলার মাগুরা স্টেডিয়াম পাড়ার ইন্তাজ আলীর ছেলে। উভয় গাড়ির আরো অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছে। আহতদেরকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়না তদন্তের জন্য পুলিশ ঘটনাস্থল থেকে নিহত নজরুলের লাশ উদ্ধার করে মাগুরা মর্গে পাঠিয়েছে। পুলিশ ঘাতক ট্রাক ও কোচ দুটি জব্দ করেছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

মাগুরায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ১০

আপডেট টাইম : ০১:৪৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০১৫