অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

লক্ষ্মীপুরে যুবদল নেতাকে অপহরণ, গুলিবিদ্ধ ১

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে যুবদল নেতা ইসরাফিলকে(৩২) অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। ইসরাফিল লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক।

বুধবার রাত সাড়ে নয়টার দিকে বশিকপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের বুদাজি বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীদের গুলিতে মো. সোহাগ নামে স্থানীয় এক পথচারীও গুলিবিদ্ধ হন।

লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি-সদর) মো. জুনায়তে কাউছার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অপহৃত যুবদল নেতাকে উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতার করতে পুলিশ মাঠে নেমেছে।

অপহৃত যুবদল নেতা ইসরাফিল কাশিপুর গ্রামের মুকবল হোসেনের ছেলে। গুলিবিদ্ধ পথচারী সোহাগ একই গ্রামের শামছুল ইসলামের ছেলে। তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, যুবদল নেতা ইসরাফিল ওই এলাকার একটি চা দোকানে স্থানীয় লোকজনদের সাথে গল্প করছিলেন। এ সময় স্থানীয় সন্ত্রাসী আজিজ বাহিনী গুলি চালালে ইসরাফিল ও পথচারী সোহাগ গুলিবিদ্ধ হন। পরে সন্ত্রাসীরা গুলিবিদ্ধ যুবদল নেতাকে তুলে নিয়ে যায়।

এ সময় স্থানীয়রা গুলিবিদ্ধ সোহাগকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

লক্ষ্মীপুরে যুবদল নেতাকে অপহরণ, গুলিবিদ্ধ ১

আপডেট টাইম : ০৩:৫১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০১৫