পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

সাত মন্ত্রীকে ন্যাম ভবন ছাড়ার নোটিশ

বাংলার খবর২৪.কম500x350_8af4dbff9bfcbde4c53154475c429cd5_nam-bhaban-01_24626: দশম জাতীয় সংসদের মন্ত্রিসভার সাত মন্ত্রীকে ন্যাম ভবনের ফ্ল্যাট ছেড়ে দেওয়ার নোটিশ দিয়েছে সংসদ কমিটি।
অভিযোগ রয়েছে, নবম ও দশম সংসদের বেশ কয়েকজন মন্ত্রী একই সঙ্গে মন্ত্রী ও সংসদ সদস্য হিসেবে আবাসন সুবিধা ভোগ করে আসছেন।
এর আগে দশম সংসদের সকল সদস্যদের আবাসন সমস্যা সমাধান করতে আওয়ামী লীগের সংসদীয় কমিটির এক বৈঠকে নির্দেশ দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী এমন নির্দেশের পর ন্যাম ভবনে ফ্ল্যাট দখলে রাখা মন্ত্রীদের মৌখিকভাবে এবং পরে নোটিশ দেওয়া হয়।
জাতীয় সংসদ ভবনে সোমবার সংসদ কমিটির তৃতীয় বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। এ সময় কমিটি নোটিশ দেওয়ার পরেও ফ্ল্যাট না ছাড়ায় ক্ষোভ প্রকাশ করে।
সংসদ সূত্রে জানা যায়, ন্যাম ভবন-৪ এর ৪০৭ নম্বর ফ্ল্যাট দখলে রেখেছেন নবম ও দশম সংসদের নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, একই ভবনের ৭০১ নম্বর ফ্ল্যাট দখলে রয়েছে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, দশম সংসদের ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফ দখলে রেখেছেন একই ভবনের ৪০৩ নম্বর ফ্ল্যাট, ৪০২ নম্বর ফ্ল্যাট দখলে রেখেছেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, ন্যাম ভবন-৬ এর ৯০৩ নম্বর ফ্ল্যাট দখলে রেখেছেন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. ছাইদুল হক, প্রতিমন্ত্রী কর্নেল (অব.) নজরুল ইসলাম।
আ স ম ফিরোজের সভাপতিত্বে কমিটির সদস্য মো. তাজুল ইসলাম চৌধুরী, মো. আব্দুস শহীদ, নূর-ই-আলম চৌধুরী, সাগুফতা ইয়াসমিন, পঞ্চানন বিশ্বাস এবং ফজলে হোসেন বাদশা বৈঠকে অংশগ্রহণ করেন।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

সাত মন্ত্রীকে ন্যাম ভবন ছাড়ার নোটিশ

আপডেট টাইম : ০৪:৫৭:০২ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০১৪