অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

সাতক্ষীরায় ইউপি সদস্যসহ বিএনপি-জামায়াতের ৬৮ জন গ্রেফতার

সাতক্ষীরা : সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের ৬৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার বিভিন্ন স্থানে বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন এ বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টিসহ থানায় বিভিন্ন মামলা রয়েছে।

এদিকে সাতক্ষীরা কোটে হাজিরা দিয়ে ফেরার পথে কোট ফটক থেকে এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃত জিএম ফজলুল হক শ্যামনগর উপজেলার হরিয়ান নগর ইউনিয়নের কদমতলা গ্রামের মহরআলীর ছেলে। তিনি ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের নির্বাচিত প্রতিনিধি।

সূত্র জানায়, একই ওয়ার্ডের পরাজিত প্রার্থী স্থানীয় ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এর দায়ের করা ডাকাতি মামলায় তিনি হাজিরা দিতে বৃহস্পতিবার কোর্টে যান।

এছাড়া তিনি একই ওয়ার্ড জামায়াতের সভাপতির দায়িত্বে ছিলেন। পরিবারের পক্ষ থেকে অপহরণের অভিযোগ করলেও সাতক্ষীরা ডিবি পুলিশের ওসি মুস্তাফিজুর রহমান জানান, তিনি জামায়াতের নেতা। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে । একারণে তাকে আটক করা হয়েছে।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

সাতক্ষীরায় ইউপি সদস্যসহ বিএনপি-জামায়াতের ৬৮ জন গ্রেফতার

আপডেট টাইম : ১২:৩০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০১৫