পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

নীলফামারীতে তিস্তা সেচক্যানেল পরিদর্শন সড়কে ভাঙ্গন

নীলফামারী : নীলফামারীর জলঢাকায় তিস্তা সেচ ক্যানেল পরিদর্শন সড়ক হঠাৎ করেই ভেঙ্গে গেছে। ফলে জেলার সাথে ডালিয়ার যানবাহন চলাচল বিছিন্ন হয়ে পড়েছে।

বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ক্যানেলের পানি সড়কের ভাঙ্গন দিয়ে জমিতে প্রবেশ করে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী এই ভাঙ্গনের জন্য সেচ ক্যানেলের পানি চোরাইভাবে নেওয়াকে দায়ী করছেন।

পরিদর্শন সড়ক ভেঙ্গে যাওয়ায় ক্যানেলের সঞ্চিত পানি শুকিয়ে চলতি ইরি-বোরো মৌসুমে কৃষকরা ক্ষতির আশঙ্কা করছেন সেচ ক্যানেলটির সুবিধাভোগী হাজার হাজার কৃষক। এ ঘটনায় রবিউল ইসলাম নামে একজনকে আসামী করে জলঢাকা থানায় মামলা দায়ের করেন জলঢাকা পওর শাখা-৫, পাউবো, নীলফামারী এর শাখা কর্মকর্তা শাহজাহান আলী।

সরেজমিনে দেখা যায়, জেলার জলঢাকা উপজেলার কাঁঠালী ইউনিয়নের দক্ষিণ দেশীবাই মুন্সিপাড়া এলাকায় দেশের বৃহত্তম তিস্তা সেচ ক্যানেলের দিনাজপুর লাইনের নীলফামারী ডালিয়া পরিদর্শন সড়ক ভেঙ্গে গেছে।

ওই এলাকার দায়িত্বরত গেটম্যান ইউসুফ আলী জানান, কিছুদিন আগে পানি চুরি করার জন্য এলাকার কিছু লোকজন পরিদর্শন সড়কের নিচ দিয়ে পাইপ ঢুকিয়ে দেয়। আমি বার বার নিষেধ করি। কিন্তু তারা আমার কথা মানেনি।

এ ব্যাপারে জলঢাকা পওর শাখা-৫, পাউবো, নীলফামারী এর শাখা কর্মকর্তা শাহজাহান আলী জানান, ইতিমধ্যে জড়িত ব্যক্তির বিরুদ্ধে জলঢাকা থানায় মামলা করা হয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

নীলফামারীতে তিস্তা সেচক্যানেল পরিদর্শন সড়কে ভাঙ্গন

আপডেট টাইম : ১১:৪৯:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০১৫