পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

খালেদা জাওয়াহিরি ও লাদেনের উত্তরসূরী : ছাত্রলীগ

ঢাকা : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জাওয়াহিরি ও ওসামা বিন লাদেনের উত্তরসূরী হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত ‘প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ ও হত্যা চেষ্টার ষড়যন্ত্রকারী জঙ্গি খালেদা ও দুর্নীতিবাজ তারেক রহমানের বিচারের দাবিতে’ এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

বদিউজ্জামান সোহাগ বলেন, ‘বিএনপি-জামায়াত জোটের মাধ্যমে আমরা সারাজীবন আক্রান্ত হয়েছি। ১৯৭১ সালে ২৫ মার্চের পর ৭৫ সালের ১৫ আগস্ট আমরা আক্রান্ত হয়েছি। এরপর ২০০১ সালে ওই জোট ক্ষমতায় এসে জঙ্গিবাদের উত্থান ঘটিয়ে আমাদের অনেক নেতাকর্মীকে হত্যা করেছে। আমাদের নেত্রী শেখ হাসিনাকেও অনেকবার হত্যার চেষ্টা করেছে তারা। তাছাড়া গত দুই মাসে খালেদা জিয়ার দেশব্যাপী তা-বেই প্রমাণিত হয় তিনি জঙ্গিবাদের মূল হোতা।’

‘জামায়াত-বিএনপি জোটের শাষণামলে আমরা জঙ্গিবাদ নিয়ে শঙ্কিত ছিলাম’ উল্লেখ করে তিনি বলেন, ‘তাদের সন্ত্রাস এখন দেশ ছাড়িয়ে দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে। দেশের দুর্নীতির টাকা দেশের বিরুদ্ধেই ব্যবহার করছে। শেখ হাসিনা সরকারের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে এখন তারা দেশের বাইরে জয়কে হত্যার চেষ্টা করছে।’

তিনি বলেন, ‘জাওয়াহিরি ও লাদেনের উত্তরসূরী এই খালেদার হাতে আমরা আর আক্রান্ত হতে চাই না।’

তাই খালেদাকে অবিলম্বে গ্রেফতার ও তারেক রহমানকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনার জোর দাবি জানান তিনি।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, সহ-সভাপতি জয়দেব নন্দী, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শরীফুল ইসলাম প্রমুখ।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

খালেদা জাওয়াহিরি ও লাদেনের উত্তরসূরী : ছাত্রলীগ

আপডেট টাইম : ১২:১১:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০১৫