অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সিলেটে ভুয়া ডিবি কর্মকর্তা আটক

সিলেট : গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ডাক ঘরের কর্মচারীকে অপহরণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে সিলেটে। এ ঘটনায় ভুঁয়া ডিবি কর্মকর্তা পরিচয়ধারী এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

আটককৃত ব্যক্তি হাবিবুর রহমান (৫৩) মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পৃথিমপাশা গ্রামের মৃত মাহমুদুর রহমানের ছেলে।

সোমবার বিকেলে নগরীর বন্দরবাজারে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেল পৌনে ৪টায় ডিবি পরিচয়ে হাবিবুর রহমান ও পোশাকধারী ৩/৪ জন পোস্টাল অপারেটর সামছুল হককে অফিস থেকে শার্টের কলার ধরে টেনে হিঁচড়ে বের করতে চায়। তারা বলে সামছুল কুলাউড়া থানার আসামি।

বিষয়টি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কাছে সন্দেহজনক মনে হলে তারা হাবিবুর রহমানকে পরিচয়পত্র দেখাতে বলেন।

হাবিবুর রহমান কোনো পরিচয়পত্র দেখাতে না পারায় তাকে আটক করে বন্দরবাজার ফাঁড়ি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, এ ঘটনায় প্রধান ডাকঘরের পরিদর্শক (শহর) মো. মহিউল ইসলাম অপহরণের একটি লিখিত অভিযোগ করেছেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সিলেটে ভুয়া ডিবি কর্মকর্তা আটক

আপডেট টাইম : ০৩:০৯:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০১৫