অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

জাজিরায় ব্যবসায়ী খুন : শ্রমিক লীগ নেতা আটক

শরীয়তপুর : জেলার জাজিরায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে এক কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগে শ্রমক লীগ নেতাসহ দু’জনকে আটক করেছে পুলিশ। নিহতের নাম খিদির বেপারী (৪৫) ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় জাজিরা থানায় একটি হত্যা মামলা হয়েছে।

সোমবার রাতে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও দু’জন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের চাচা দবির বেপারী মঙ্গলবার সকালে সংবাদকর্মীদের জানান, জাজিরা উপজেলার কাজিরহাটের কাঠ ব্যবসায়ী খিদির বেপারী ও তার চাচাতো ভাই মোস্তফা বেপারীর মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। উভয়পক্ষের মধ্যে মামলা-মোকদ্দমাও চলছে। এর জের ধরে খিদির বেপারী, আমির হোসেন বেপারী ও আনোয়ার হোসেন বেপারীর ওপর পরিকল্পিতভাবে জাজিরা উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন কাজী, মোস্তফা বেপারী ও মোবারক মোল্যাসহ আরো কয়েকজন সন্ত্রাসী তাদের ওপর হামলা চালায়। তাদের পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করা হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা খারাপ দেখে তাদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঢাকায় নেওয়ার পথে খিদির বেপারী (৩০) মারা যান। আহত আমির হোসেন বেপারী ও আনোয়ার হোসেন বেপারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী মিয়া জানান, এ ঘটনায় নিহতের চাচা দবির বেপারী বাদী হয়ে নূর হোসেন কাজীসহ ৩৫ জনকে আসামি করে জাজিরা থানায় একটি হত্যা মামলা করেন। পালিয়ে যাওয়ার সময় শ্রমিক লীগ নেতাসহ দু’জনকে আটক করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

জাজিরায় ব্যবসায়ী খুন : শ্রমিক লীগ নেতা আটক

আপডেট টাইম : ০৬:৩৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০১৫