অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুর : জেলার রায়পুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবলীগ নেতা মনু মিয়া চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মনজুরুল হক আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এলাকায় যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।

উত্তর চরআবাবিল ইউনিয়ন যুবলীগের সভাপতি কৈসিক আহমেদ সোহেল জানান, মনু মিয়া উপজেলার উত্তর চরআবাবিল ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক ছিলেন।

এরআগে, শুক্রবার হায়দরগঞ্জের বটতলায় উত্তর চরআবাবিল ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শহীদ উল্যাহকে মনু মিয়া কুপিয়ে জখম করেন। এর জের ধরে চেয়ারম্যানের অনুসারীরা মনু মিয়াকে পিটিয়ে জখম ও দুটি বসতবাড়িতে ভাঙচুর চালায়। এ সময় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ হয়। পরে আহত মনু মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ঢামেক হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় পরদিন শনিবার রাতে রায়পুর থানায় পাল্টাপাল্টি দুটি মামলা হয়।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট টাইম : ০৬:৪৩:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০১৫