পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বাঘার নিখোঁজ গুড় ব্যবসায়ী ৮১ দিন পর উদ্ধার

রাজশাহী : রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী খোর্দ্দ বাউসা গ্রামের নিখোঁজ গুড় ব্যবসায়ী মনজুর রহমানকে (২৭) উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ৮১দিন পর মঙ্গলবার দুপুরে সিলেটের সুনামগঞ্জের দিরাই এলাকার পরিত্যক্ত একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ওই ব্যবসায়ির বড় ভাই মনিরুল ইসলাম মিঠু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত বছরের ২৭ ডিসেম্বর গুড় বোঝাই ট্রাক নিয়ে মনজুর রহমান নেত্রকোনার উদ্দেশ্যে যান। গুড় বিক্রি করে তিন লাখ টাকা নিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে ওই দিনই সন্ধ্যায় ময়মনসিংহের শহরের পাটগুদাম বাসস্ট্যান্ডে যান। এরপর থেকে তার সন্ধান পাচ্ছেনা পরিবার। সঙ্গে থাকা ওই টাকার জন্য অপহরণকারিরা তাকে তুলে নিয়ে গিয়ে আটকে রাখে।

পরে বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে সন্ধান না পেয়ে এর দুই দিন পর ২৯ ডিসেম্বর ময়মনসিংহের কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি করেন মিঠু। বিষয়টি র‌্যাবকেও জানান তিনি। মোবাইল ফোনের সূত্র ধরে মঙ্গলবার র‌্যাব-পুলিশ যৌথ অভিযান চালিয়ে মনজুরকে উদ্ধার করে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, মোবাইল ফোনের সূত্র ধরে র‌্যাব-পুলিশ যৌথ অভিযান চালিয়ে মনজুরকে উদ্ধার করেছে। বর্তমানে সুনামগঞ্জ পুলিশ তাকে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করেছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বাঘার নিখোঁজ গুড় ব্যবসায়ী ৮১ দিন পর উদ্ধার

আপডেট টাইম : ০৩:২৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০১৫