পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

আ’লীগ ক্ষমতা দেখানোর রাজনীতি করে: বি চৌধুরী

বিকল্পধারা বাংলাদেশের সভাপতি সাবেক রাষ্ট্রপতি ডা. প্রফেসর একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের লোকজন ক্ষমতা দেখানোর রাজনীতি করেন। অথচ মানুষ তাদের ভোট দেয় আমাদের (জনগণের) দায়িত্ব নেয়ার জন্য। মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক আলোচনায় তিনি এ সব কথা বলেন।

বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত খোন্দকার দেলোয়ার হোসেনের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনার আয়োজন করা হয়। খোন্দকার দেলোয়ার স্মৃতি পরিষদ এ আলোচনার আয়োজন করে। খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক সহযোগী অধ্যাপক ডা. খোন্দকার আকবর হোসেন বাবুলের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান, শাম্মী আক্তার, নিলুফার চৌধুরী মনি প্রমুখ।
আলোচনার শুরুতে খোন্দকার দেলোয়ার হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সুরা ফাতেহা ও মোনাজাত করা হয়।
সাবেক রাষ্ট্রপতি বলেন, আওয়ামী লীগ শুধু ক্ষমতা দেখিয়ে যাচ্ছে, দায়িত্ব পালন করছে না। যিনি প্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন, কথাই তো শোনেন না। তার পাশে যারা আছেন, ও মাই গড… তাদের মুখের ভাষা শুনলে…। সংলাপে বসার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, পৃথিবীর যে কোনো সমস্যা কথা বলার মাধ্যমে সমাধান হয়েছে।
সালাহউদ্দিনকে নিয়ে ক্ষমতাসীনদের দেয়া বক্তব্যের সমালোচনা করে বিকল্পধারার প্রধান বলেন, সরকারের দায়িত্ব সালাহউদ্দিনকে খুঁজে বের করা। রাজনৈতিকভাবে কতটা নিষ্ঠুর হলে তারা এ ধরনের কথা বলতে পারেন! গণতান্ত্রিক সংগ্রাম চলছে একজন সহযোদ্ধা হিসেবে সালাহউদ্দিনকে ফিরে পেতে চাই-বলেও উল্লেখ করেন তিনি।
খোন্দকার দেলোয়ার হোসেনের স্মৃতিচারণ করে বিকল্পধারার সভাপতি বলেন, ‘তিনি শুধু রাজনীতিকই ছিলেন না, তিনি ছিলেন মুক্তিযোদ্ধা, দেশপ্রেমিক। দেশকে যারা ভালোভাসেন তারাই ভালো রাজনীতিক বলেও মন্তব্য করেন তিনি।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

আ’লীগ ক্ষমতা দেখানোর রাজনীতি করে: বি চৌধুরী

আপডেট টাইম : ০৭:০৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০১৫