অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সন্দেহের তীর সাকিবের দিকে

ঢাকা: দলীয় শৃঙ্খলা ভঙের অভিযোগে বিশ্বকাপ চলাকালীন অবস্থায় বহিষ্কার হয়ে দেশে ফিরে এসেছেন বাংলাদেশের ডানহাতি পেসার আল আমিন। এ ঘটনা সবারই জানা। তবে আল আমিনের মতো একই অভিযোগ উঠেছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধেও।

বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ-ভারতের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ। তবে তার আগে বুধবার রাত সাড়ে ১০টার পরেও সাকিব নাকি টিম হোটেলের বাইরে ছিলেন। অধিক রাত পর্যন্ত হোটেলের বাইরে থাকা নিয়ে সাকিবের দিকে ছুটে যাচ্ছে সমালোচনার তীর। যদিও বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছুই জানানো হয়নি।

এদিকে বৃহস্পতিবার আইসিসির কার্ড গলায় ঝুলিয়ে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের অলিম্পিক লাউঞ্জে বসে খেলে দেখেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক আজীবন নিষিদ্ধ লিজেন্ড অব রূপগঞ্জের কর্ণধার লুৎফর রহমান বাদল। বিসিবি কর্তৃক নিষিদ্ধ হয়েও তিনি আইসিসির আতিথেয়তা কী করে পেলেন এ নিয়েও উঠেছে প্রশ্ন। বিসিবি কর্মকর্তারাও বাদলকে ভিআইপি আসনে দেখে বিস্মিত হয়েছেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সন্দেহের তীর সাকিবের দিকে

আপডেট টাইম : ০৬:৩১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০১৫