অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০৭ জন : যাত্রী কল্যাণ সমিতি

এবারের ঈদুল ফিতরের যাতায়াতে দেশের সড়ক ও মহাসড়কে ৩৯৯টি দুর্ঘটনায় ৪০৭ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ১৩৯৮ জন। বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির পর্যবেক্ষণে এই তথ্য উঠে এসেছে।

শনিবার (২০ এপ্রিল) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী ‘ঈদুল ফিতরে সড়ক দুর্ঘটনা পর্যবেক্ষণ ২০২৩’ প্রকাশকালে এই তথ্য তুলে ধরেন। সংগঠনটির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেল প্রতিবছরের মতো এবারও প্রতিবেদনটি তৈরি করেছে।

সমিতির মহাসচিব জানান, সড়ক, রেল ও নৌপথে সম্মিলিতভাবে ৪১৯টি দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত ও ১৪২৪ জন আহত হয়েছেন।

সড়ক-মহাসড়কে ৩৯৯টি সড়ক দুর্ঘটনায় ৪০৭ জনের মৃত্যু ও ১৩৯৮ জন আহত হয়েছে বলে যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদনে উঠে এসেছে। একই সময় রেলপথে ১৮টি দুর্ঘটনায় ২৪ জনের মৃত্যু ও ২১ জন আহত হয়েছেন। নৌপথে দুটি দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে।

যাত্রী কল্যাণ সমিতির দাবি, বরাবরের মতো এবারও মোটরসাইকেল দুর্ঘটনা বেশি। এবার ঈদে ১৯৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৬৫ জনের মৃত্যু হয়েছে।

সংগঠনটি জানায়, গত বছরের তুলনায় এবারের ঈদে সড়ক দুর্ঘটনায় ৩১ দশমিক ২৫ শতাংশ, প্রাণহাণী ২৪ দশমিক ৮ শতাংশ ও আহত ১৪৭ দশমিক ৪৩ শতাংশ বেড়েছে। বেপরোয়া চলাচল, যানবাহনের ত্রুটি, উল্টো পথে যানবাহন চলাচল, পণ্যবাহী যাত্রী পরিবহনের কারণে দুর্ঘটনার সংখ্যা ও প্রাণহানি বাড়ছে।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের সদস্যরা বহুল প্রচারিত ও বিশ্বাসযোগ্য জাতীয় দৈনিক, আঞ্চলিক দৈনিক ও অনলাইন দৈনিকে প্রকাশিত সংবাদ মনিটরিং করে প্রতিবছর ঈদযাত্রায় এই প্রতিবেদন তৈরি করে আসছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০৭ জন : যাত্রী কল্যাণ সমিতি

আপডেট টাইম : ০৬:২৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪