অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

‘আইসিসিই ম্যাচ ফিক্সিংয়ে জড়িত’

ঢাকা : ক্রিকেট বিশ্বকাপ-২০১৫ বাংলাদেশ বনাম ভারত কোয়ার্টার ফাইনালের মতো একটি গুরুত্বপূর্ণ খেলায় আম্পায়ার ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে জড়িত বলে মনে করছে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম-বোয়াফ।

বৃহস্পতিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ বনাম ভারত নকআউট পর্বের খেলাশেষে সংগঠনের সভাপতি ব্লগার কবীর চৌধুরী তন্ময় ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সম্পূর্ণ খেলা বিচার বিশ্লেষণ করে অনুধাবন করা যায় আইসিসির নির্ধারিত আম্পায়ারদের একের পর এক বিতর্কিত একপক্ষীয় সিদ্ধান্ত দিয়ে খেলাটিকে উপভোগ্য আনন্দময় করা থেকে ক্রিকেট ভক্তদের হতাশ করেছে এবং আমরা নিজেরাও হতাশ ও ক্ষুব্ধ।’

তিনি বলেন, ‘নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারতের ব্যাটসম্যানদের বেঁধে রেখেছিলেন বাংলাদেশের বোলাররা। ৪০তম ওভারের আম্পায়ারের বিতর্কিত এবং একপক্ষীয় সিদ্ধান্তে রোহিত শর্মা বেঁচে যাওয়ার পর বাংলাদেশের খেলোয়াড়রা মানসিকভাবে কিছুটা ছিটকে পড়েন, নিজেদের আত্মবিশ্বাসে চিড় ধরে। এমনকি বাংলাদেশ ব্যাটসম্যানদের বিতর্কিত আউটের সিদ্ধান্তেও হতবাক হয়েছেন বিশ্ব ক্রিকেট অনুরাগী এবং এর প্রভাব পড়েছে টাইগারদের মাঝেও।’

বোয়াফ সভাপতি ব্লগার কবীর চৌধুরী তন্ময় বলেন, “আইসিসির সমসাময়িক কর্মকা- পর্যবেক্ষণ করলে বেরিয়ে আসে বিশ্ব ক্রিকেট মোড়ল হিসেবে পরিচিত ভারতকে বিশেষ সুবিধা দেয়া যেমন- নির্ধারিত ভেন্যু, সময় পরিবর্তন ও ভারতকে মাঠে অনুশীলনের সুযোগ এবং সর্বোপরি আম্পায়ারদের ভারতপ্রীতি সিদ্ধান্ত এসবই আইসিসি’র প্রতি বিশ্ব ক্রিকেটপ্রেমীদের মনে সন্দেহের অবকাশ তৈরি হয়েছে যা বাঙালি জাতির মাঝে ক্ষোভ ও ঘৃণার বহিঃপ্রকাশ ঘটেছে।”

তিনি বলেন, “আধুনিক ক্রিকেট বিশ্বে আইসিসির এই হঠকারিতা, টিভি আম্পায়ার থাকা সত্ত্বেও মাঠ আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্ত একটি খেলার ভাগ্য নির্ণয়ক হলে আগামী বিশ্ব ক্রিকেট অন্ধকারে নিমজ্জিত হবে এবং এতে নতুন দেশগুলো ক্রিকেটের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে।”

খেলায় জয়-পরাজয় থাকবেই কিন্তু বাংলাদেশের মত একটি উদীয়মান ক্রিকেট শক্তিকে ধ্বংস করার সকল ষড়যন্ত্রের হাত থেকে আইসিসিকে অগ্রণী ও নিরপেক্ষ ভূমিকা পালন করা আশু জরুরি বলে মনে করেন বিশ্ব ক্রিকেট ভক্ত ও টাইগার্স ক্রিকেটপ্রেমীদের পক্ষ থেকে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম-বোয়াফ নেতৃবৃন্দ। বাংলাদেশের ক্রিকেটপ্রেমী হিসেবে আইসিসি ও আম্পায়ারদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও গণজাগরণ মঞ্চের সংগঠক হাবিবুল্লাহ মিছবাহ, সহ-সভাপতি রাশিদা হক কনিকা, সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়াছিন করিম, সাধারণ সম্পাদক আহমেদ আজিম, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান খান শ্রাবন, শামীম এইচ চৌধুরী, মোস্তাফিজুর রহমান রাজীবসহ ক্রিকেট অনুরাগীরা।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

‘আইসিসিই ম্যাচ ফিক্সিংয়ে জড়িত’

আপডেট টাইম : ০৭:৩৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০১৫